শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

লংগদুতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম / ১৭ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

 

মো. এরশাদ আলী, লংগদু প্রতিনিধি:

রাঙামাটির লংগদুতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় লংগদু উপজেলা কমপ্লেক্সের শিলছড়া সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর হোসাইন।

সভায় লংগদু জোনের প্রতিনিধি মেজর মুবিন আর রহমান, লংগদু থানার অফিসার ইনচার্জ (তদন্ত) স্বরজিত দেবনাথ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সৌরভ সেন, লংগদু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ, জামায়াতে ইসলামী লংগদু উপজেলা আমির মাওলানা মো. নাছির উদ্দীন, কালাপাকুজ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক দেওয়ান, লংগদু প্রেসক্লাবের সভাপতি মো. এখলাছ মিঞা খানসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সরকারি দপ্তরের প্রধান, শিক্ষক, সাংবাদিক, আনসার-ভিডিপি কর্মকর্তা এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে পূজামণ্ডপগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এ ছাড়া বাল্যবিবাহ, মাদক, ডেঙ্গু প্রতিরোধ, মৎস্যসম্পদ সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং উপজেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রমসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। এসব বিষয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানানো হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
15 October 2026

লংগদুতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

www.dainikkagoj.com
15 October 2026

লংগদুতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

www.dainikkagoj.com