শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

ভাঙ্গুড়ায় ২ লাখ ২৮ হাজার টাকার চায়না দুয়ারি জাল জব্দ, আগুনে ধ্বংস

প্রতিবেদকের নাম / ৮ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

 

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় অভিযান চালিয়ে ৭৬টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর। জব্দ করা এসব জালের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ২৮ হাজার টাকা। পরে জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বুধবার (১৪ অক্টোবর) উপজেলার কয়ড়া, শ্রীপুর, জয়রামপুর ও বাঁশবাড়িয়া এলাকায় দিনব্যাপী যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে জব্দ করা চায়না দুয়ারি জাল নৌবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে ভাঙ্গুড়া উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল মোল্লা, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আলী আজমসহ উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, মৎস্যসম্পদ রক্ষা, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং অবৈধ জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
15 October 2026

ভাঙ্গুড়ায় ২ লাখ ২৮ হাজার টাকার চায়না দুয়ারি জাল জব্দ, আগুনে ধ্বংস

www.dainikkagoj.com
15 October 2026

ভাঙ্গুড়ায় ২ লাখ ২৮ হাজার টাকার চায়না দুয়ারি জাল জব্দ, আগুনে ধ্বংস

www.dainikkagoj.com