শিরোনাম
তাড়াশে এক দিনে দুই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের রামগড়ে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক ঋণের কিস্তি ও মামলার ভয়ে কমলনগরে ভিটেমাটি ছেড়ে আত্মগোপনে শত শত নারী রামগতিতে মেঘনায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, বরশিতে আটকে মেলে লাশ তানোরে নারী এমপিকে দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের ভবন উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রস্তুতির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ সীতাকুণ্ডে মাদকের বিরুদ্ধে এসপির কঠোর বার্তা অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি, জনসাধারণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সোনারগাঁয়ে ভয়াবহ লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, ২৪ ঘণ্টায় মিলছে মাত্র ৫-৬ ঘণ্টা বিদ্যুৎ ভোলাহাটে মহানন্দা নদীতে অভিযানে ৪৫টি চায়না দুয়ারী জাল জব্দ আদমদীঘি দলিল লেখক সমিতির সংবর্ধনায় এমপি আব্দুল মহিত তালুকদার
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

লংগদুতে প্রাণনাশের হুমকি: নিরাপত্তা ও বিচার দাবিতে সংবাদ সম্মেলন

প্রতিবেদকের নাম / ২৬৭ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

 

লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি:

রাঙ্গামাটির লংগদু উপজেলায় প্রাণনাশের হুমকি ও চাঁদাবাজির অভিযোগ তুলে নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন গুলশাখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোঃ নুর নবী (৩১)।

সংবাদ সম্মেলনে নুর নবী অভিযোগ করেন, স্থানীয় সাকিল ও মোফাজ্জল তাকে জোরপূর্বক একটি মিথ্যা ভিডিও তৈরি করতে বাধ্য করেন। তারা তাকে নুর আলম নামের এক ব্যক্তির ইয়াবা সেবনের ভিডিও ধারণ করতে বলেন। এতে অস্বীকৃতি জানালে তাকে ভয়ভীতি দেখিয়ে পরিকল্পিতভাবে ইয়াবা তার হাতে দিয়ে ভিডিও ধারণ করা হয় এবং পরবর্তীতে তা দিয়ে তাকে ব্ল্যাকমেইল করা হয়।

নুর নবীর দাবি, অভিযুক্তরা নিজেদের বিভিন্ন বাহিনীর সোর্স পরিচয় দিয়ে তাকে হুমকি দেয় এবং মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখায়। পরে বাধ্য হয়ে তিনি তাদের কথামতো কাজ করেন। এরপর শুরু হয় চাঁদাবাজি। প্রথমে ২ লাখ টাকা দাবি করা হলে তিনি নিজের মোটরসাইকেল বিক্রি করে ১ লাখ টাকা দেন। পরবর্তীতে আরও ৮০ হাজার টাকা এবং সর্বশেষ তার ৫ বছর বয়সী মেয়ের কানের দুল বিক্রি করে ৬ হাজার টাকা দিতে বাধ্য হন।

তিনি আরও জানান, ক্রমাগত হুমকি ও নির্যাতনের কারণে তিনি প্রায় ২০ দিন পরিবারসহ চট্টগ্রামে আত্মগোপনে ছিলেন। এমন পরিস্থিতিতে তিনি মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহত্যার চিন্তাও করেছিলেন, তবে পরিবারের কথা ভেবে সে সিদ্ধান্ত থেকে ফিরে আসেন।

বর্তমানে তিনি নিজ বাড়িতে নিরাপদে থাকতে পারছেন না বলে জানান এবং প্রশাসনের কাছে দ্রুত বিচার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

এ বিষয়ে লংগদু থানার অফিসার ইনচার্জ জানান, সংবাদ সম্মেলনের খবর পেয়ে তারা বিষয়টি গুরুত্বসহকারে দেখছেন। ইতোমধ্যে একটি সাধারণ ডায়েরি (জিডি) গ্রহণ করা হয়েছে এবং দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনা হবে বলে তিনি আশ্বাস দেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

আর্কাইভস
04 May 2026

লংগদুতে প্রাণনাশের হুমকি: নিরাপত্তা ও বিচার দাবিতে সংবাদ সম্মেলন

www.dainikkagoj.com
04 May 2026

লংগদুতে প্রাণনাশের হুমকি: নিরাপত্তা ও বিচার দাবিতে সংবাদ সম্মেলন

www.dainikkagoj.com