সন্ধান চাই: শতবর্ষী আহসান আলীর
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানাধীন সাতটিকরী গ্রামের বাসিন্দা মোঃ আহসান আলী (আনুমানিক বয়স ১১০ বছর) নিখোঁজ হয়েছেন। তাঁকে খুঁজে পেতে পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
গত ২৪ অক্টোবর ২০২৬ তারিখে তিনি রাজশাহীতে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে রওনা হন। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি আত্মীয়ের বাড়িতে পৌঁছাননি। আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। এরপর থেকে তাঁর অবস্থান অজানা।
নিখোঁজ আহসান আলী কানে কম শোনেন। কোনো সহৃদয় ব্যক্তি তাঁকে কোথাও দেখতে পেলে, তাঁর সন্ধান পেলে অথবা তাঁর সম্পর্কে কোনো তথ্য জানতে পারলে দ্রুত নিচের নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
যোগাযোগ: ০১৬২২১০৪২৯২,০১৭৬৫৬৯০০৫০
একজন নিখোঁজ মানুষের সন্ধান পেতে আপনার সামান্য সহযোগিতাই পরিবারের কাছে হতে পারে অনেক বড় আশার আলো।
বিনীত নিবেদন: নিখোঁজ ব্যক্তির স্বজনরা।