শিরোনাম
নবাবগঞ্জে ছাদে বিশেষ কৌশলে গাঁজা চাষ, যুবক আটক কমলনগরে ইসলামী আন্দোলনের নতুন কমিটি গঠন নজরুল বর্ষে আসছে তুলতুলের ‘ছোটদের নজরুল’ কমলনগরে মেঘনার চর দখল নিয়ে উত্তেজনা রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা, আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত শেরপুরে অনুদানের ফাঁদে বৃদ্ধার স্বর্ণের চেইন হাতিয়ে নিল প্রতারক চক্র ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ পুলিশের অভিযানে খালের কচুরিপানার নিচ থেকে মাদক কারবারি আটক
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

নওগাঁ সোনালী ব্যাংক পিএলসি শাখার সিনিয়র অফিসার স ম আব্দুল জলিলের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম / ৪৭৯ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৪ মে, ২০২৬

 

আখতার হোসেন হিরন, সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সোনালী ব্যাংক পিএলসি, নওগাঁ শাখার সিনিয়র অফিসার স ম আব্দুল জলিলের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ব্যাংক প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশে এ বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ শাখার ম্যানেজার সিনিয়র অফিসার এনামুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক উল্লাপাড়া শাখার ম্যানেজার ও এজিএম কবির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটিকুমরুল শাখার ম্যানেজার ও প্রিন্সিপাল অফিসার ফিরোজ ওয়াহিদ।

বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নওগাঁ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনা শেষে বিদায়ী কর্মকর্তা স ম আব্দুল জলিলকে বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে উপহার সামগ্রী ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

বিদায়ী বক্তব্যে আব্দুল জলিল আবেগাপ্লুত হয়ে সহকর্মী ও উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জীবনের বাকি সময়ে ইসলাম ও ধর্মীয় বিধি-বিধান মেনে চলার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
04 May 2026

নওগাঁ সোনালী ব্যাংক পিএলসি শাখার সিনিয়র অফিসার স ম আব্দুল জলিলের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

www.dainikkagoj.com
04 May 2026

নওগাঁ সোনালী ব্যাংক পিএলসি শাখার সিনিয়র অফিসার স ম আব্দুল জলিলের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

www.dainikkagoj.com