শিরোনাম
নবাবগঞ্জে ছাদে বিশেষ কৌশলে গাঁজা চাষ, যুবক আটক কমলনগরে ইসলামী আন্দোলনের নতুন কমিটি গঠন নজরুল বর্ষে আসছে তুলতুলের ‘ছোটদের নজরুল’ কমলনগরে মেঘনার চর দখল নিয়ে উত্তেজনা রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা, আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত শেরপুরে অনুদানের ফাঁদে বৃদ্ধার স্বর্ণের চেইন হাতিয়ে নিল প্রতারক চক্র ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ পুলিশের অভিযানে খালের কচুরিপানার নিচ থেকে মাদক কারবারি আটক
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমার শপথ গ্রহণ সম্পন্ন

প্রতিবেদকের নাম / ৪৩৭ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৪ মে, ২০২৬

 

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার, বিশেষ প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদের পাবনা–সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনে নবনির্বাচিত সংসদ সদস্য এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমার শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

রবিবার (৩ মে ২০২৬) রাত ৯টায় ঢাকাস্থ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে আয়োজিত এ শপথ গ্রহণ অনুষ্ঠানে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ গ্রহণ পর্ব অনুষ্ঠিত হয়।

শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব তারেক রহমান, এমপি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী। সংবিধান অনুযায়ী শপথ গ্রহণের মাধ্যমে এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা আনুষ্ঠানিকভাবে তার দায়িত্বভার গ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা নবনির্বাচিত সংসদ সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় তারা আশা প্রকাশ করেন যে, তিনি দেশের উন্নয়ন, নারী ক্ষমতায়ন এবং জনকল্যাণমূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

এদিকে শপথ গ্রহণের খবরে তার নিজ জেলা পাবনার বিভিন্ন উপজেলায় সাধারণ মানুষের মধ্যে আনন্দের বন্যা বইছে। স্থানীয়রা মিষ্টি বিতরণসহ নানা আয়োজনে উচ্ছ্বাস প্রকাশ করেন। তাদের প্রত্যাশা, নতুন সংসদ সদস্য ভবিষ্যতে নারী সমাজসহ সাধারণ জনগণের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
04 May 2026

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমার শপথ গ্রহণ সম্পন্ন

www.dainikkagoj.com
04 May 2026

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমার শপথ গ্রহণ সম্পন্ন

www.dainikkagoj.com