শিরোনাম
সিরাজগঞ্জে ২৫৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার কুষ্টিয়ার মিরপুরে এনসিপির ভ্যান মিছিল কুষ্টিয়ার মিরপুরে রাসায়নিক সারের যৌক্তিক ব্যবহারে ডিভাইস বিতরণ  কুষ্টিয়ায় সাবেক এমপি আব্দুর রউফ ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা লালমোহনে চরভূতা ইউনিয়ন জিয়া পরিষদের ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন তৃতীয় বর্ষপূর্তিতে বাঙালি ভোজে খাবারে বিশেষ ছাড় লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে জোরপূর্বক শারীরিক সম্পর্কে বাধ্য করার অভিযোগ রাজশাহীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও যুব সমাবেশ সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ভাঙ্গুড়ায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক ব্যবহারে কৃষক অসুস্থ, মামলা করতে এসিল্যান্ডের নির্দেশ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

কুষ্টিয়ার মিরপুরে রাসায়নিক সারের যৌক্তিক ব্যবহারে ডিভাইস বিতরণ 

প্রতিবেদকের নাম / ৪২ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া

কুষ্টিয়ার মিরপুরে রাসায়নিক সারের যৌক্তিক ব্যবহার নিশ্চিত করতে এবং মাটির চাহিদা অনুযায়ী কৃষকদের সার ব্যবহারে সঠিক পরামর্শ দিতে ডিজিটাল সয়েল সেন্সর ব্যবহারের উপর প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১২ টায় মিরপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মিরপুরের সহযোগিতায় এ প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে কারিগরি সহায়তা দেয় জিনিয়াস ফার্মস লিমিটেড।

কর্মসূচিতে মিরপুর উপজেলার সকল উপ-সহকারী কৃষি কর্মকর্তার মধ্যে ডিজিটাল সয়েল সেন্সর বিতরণ করা হয়। এসব সেন্সরের মাধ্যমে মাঠপর্যায়ে মাটির বিভিন্ন বৈশিষ্ট্য ও পুষ্টি উপাদান সম্পর্কে দ্রুত ধারণা নিয়ে ফসলের প্রয়োজন অনুযায়ী সার ব্যবহারে কৃষকদের পরামর্শ দেওয়া যাবে বলে জানা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহিন খসরু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মতিউর রহমান, জিনিয়াস ফার্মস লিমিটেডের প্রধান কৃষি কর্মকর্তা সামিরন বিশ্বাস, মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদি, সাধারন সম্পাদক রাশেদুজ্জামান রিমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রশিক্ষণে ডিজিটাল সয়েল সেন্সর ব্যবহারের পদ্ধতি, মাটির বিভিন্ন উপাদান নির্ণয় এবং পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ফসলের জন্য প্রয়োজনীয় সার নির্ধারণের বিষয়ে ব্যবহারিক ধারণা দেওয়া হয়।

সংশ্লিষ্টরা জানান, মাটির প্রকৃত চাহিদা নির্ণয় করে সার ব্যবহারের পরামর্শ দেওয়া হলে অতিরিক্ত ও অপ্রয়োজনীয় রাসায়নিক সারের ব্যবহার কমবে। এতে কৃষকের উৎপাদন খরচ কমানোর পাশাপাশি মাটির উর্বরতা সংরক্ষণ এবং কৃষি উৎপাদনকে আরও টেকসই করার সুযোগ তৈরি হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
29 October 2026

কুষ্টিয়ার মিরপুরে রাসায়নিক সারের যৌক্তিক ব্যবহারে ডিভাইস বিতরণ 

www.dainikkagoj.com
29 October 2026

কুষ্টিয়ার মিরপুরে রাসায়নিক সারের যৌক্তিক ব্যবহারে ডিভাইস বিতরণ 

www.dainikkagoj.com