শিরোনাম
সিরাজগঞ্জে ৬৫ চরমপন্থির আত্মসমর্পণ, পুনর্বাসনের আশ্বাস সরকারের তাড়াশ ডিগ্রি কলেজে একমাত্র জিপিএ-৫ পেলেন নাহিদ, পাসের হার ৩০.৮৯ শতাংশ জরুরি নিখোঁজ বিজ্ঞপ্তি সিরাজগঞ্জে ২৫৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার কুষ্টিয়ার মিরপুরে এনসিপির ভ্যান মিছিল কুষ্টিয়ার মিরপুরে রাসায়নিক সারের যৌক্তিক ব্যবহারে ডিভাইস বিতরণ  কুষ্টিয়ায় সাবেক এমপি আব্দুর রউফ ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা লালমোহনে চরভূতা ইউনিয়ন জিয়া পরিষদের ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন তৃতীয় বর্ষপূর্তিতে বাঙালি ভোজে খাবারে বিশেষ ছাড় লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে জোরপূর্বক শারীরিক সম্পর্কে বাধ্য করার অভিযোগ
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

লংগদুতে দিনব্যাপী কৃষক GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম / ৫২১ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৪ মে, ২০২৬

 

মোঃ এরশাদ আলী, লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি:

রাঙ্গামাটির লংগদু উপজেলায় আধুনিক ও নিরাপদ কৃষি পদ্ধতি প্রসারে দিনব্যাপী কৃষক GAP (Good Agricultural Practices) সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ মে) সকালে লংগদু হর্টিকালচার সেন্টার মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এবং “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)” প্রকল্পের আওতায় লংগদু উপজেলা কৃষি বিভাগ এ কর্মশালার আয়োজন করে।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাঙ্গামাটির উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক অরুণ রায় এবং পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার শাহরিয়াজ বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লংগদু উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিফ রহমান।

দিনব্যাপী এ প্রশিক্ষণে কৃষকদের নিরাপদ ফসল উৎপাদন, মানসম্মত কৃষি চর্চা এবং বাজারজাতকরণে GAP সার্টিফিকেশনের গুরুত্ব ও নিয়মাবলী সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে সনদপত্র বিতরণের মাধ্যমে তাদেরকে নিরাপদ ও আধুনিক কৃষি চর্চায় আরও উৎসাহিত করা হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
04 May 2026

লংগদুতে দিনব্যাপী কৃষক GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত

www.dainikkagoj.com
04 May 2026

লংগদুতে দিনব্যাপী কৃষক GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত

www.dainikkagoj.com