শিরোনাম
তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত শেরপুরে অনুদানের ফাঁদে বৃদ্ধার স্বর্ণের চেইন হাতিয়ে নিল প্রতারক চক্র ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ পুলিশের অভিযানে খালের কচুরিপানার নিচ থেকে মাদক কারবারি আটক রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা টেকনাফে বদলি ফেরত এলো হাওড়ের ফসল রক্ষা বাঁধের ২,৬৪৪ সিসি ব্লক সোনারগাঁওয়ে সওজের জায়গায় অবৈধ পাঁচ শতাধিক দোকান-স্থাপনা উচ্ছেদ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯ প্রতিমন্ত্রীর আগমন ঘিরে নাসিরনগরে ব্যাপক প্রস্তুতি ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল ঘিরে উৎসবের আমেজ
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

ধর্মপাশায় সরকারি কাজে বাধাদানের মামলায় সাংবাদিক গ্রেপ্তার, আদালতের মাধ্যমে কারাগারে

প্রতিবেদকের নাম / ৪৩১ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

 

মো. ইমাম হোসেন, হাওরাঞ্চল প্রতিনিধি, সুনামগঞ্জ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় সরকারি কাজে বাধাদান ও পুলিশের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় রবি মিয়া (৩০) নামে এক সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি দৈনিক গণকণ্ঠ পত্রিকায় ধর্মপাশা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের জিংলীগড়া গ্রামের সামনে সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩১ মে দুপুরে পাইকুরাটি ইউনিয়নের বাদশাগঞ্জ বাজারে একটি দোকান দখল-বেদখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় এক পক্ষের লোকজন অপর পক্ষের চারজনকে আটক করে মারধর করছে—এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

পুলিশের দাবি, সেদিন বেলা পৌনে ১টার দিকে ঘটনাস্থলের পাশের একটি দোকানের শাটারের ভেতর নিরাপদ হেফাজতে রাখা চারজনকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। তাদের থানায় নিয়ে যাওয়ার পথে মামলার এজাহারভুক্ত ২৪ আসামিসহ অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জন বেআইনি জনতায় দলবদ্ধ হয়ে পুলিশের কর্তব্যকাজে বাধা দেয় এবং আটক চারজনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

এ সময় বাধা দিলে পুলিশের ওপর হামলা করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এতে ধর্মপাশা থানার কনস্টেবল গাজীউল হুদা শামীম, মো. শেখ সেলিম ও বিপ্লব চন্দ্র আহত হন। পরে আহত পুলিশ সদস্য ও আটক চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় ১ জুন রাতে ধর্মপাশা থানার এসআই মনিরুল ইসলাম বাদী হয়ে ২৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনকে আসামি করে মামলা করেন।

এদিকে গ্রেপ্তারের পর সাংবাদিক রবি মিয়া দাবি করেন, ঘটনার দিন তিনি সংবাদ সংগ্রহের কাজে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। সরকারি কাজে বাধাদান কিংবা পুলিশের ওপর হামলার ঘটনায় তিনি জড়িত নন। একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করার জন্য তাকে মামলায় জড়িয়েছে বলে দাবি করেন তিনি।

এ ঘটনায় আহত পুলিশ সদস্য কনস্টেবল বিপ্লব চন্দ্রের সঙ্গে সাংবাদিক রবি মিয়া ও আরও কয়েকজনের প্রায় ৩৪ সেকেন্ডের একটি কথোপকথনের ভিডিও সামাজিকভাবে আলোচনায় এসেছে। ভিডিওতে আহত পুলিশ সদস্যকে বলতে শোনা যায়, সাংবাদিক রবি মিয়া তাকে হামলার আগে সহায়তা করেছিলেন এবং তিনি ঘটনাস্থলে তার সামনে ছিলেন। পরে তিনি সাংবাদিক রবি মিয়াকে দেখতে পাননি বলেও কথোপকথনে উল্লেখ করেন। ভিডিওতে ‘প্রতিহিংসা’ শব্দটিও উচ্চারিত হতে শোনা যায়।

এ বিষয়ে শনিবার বিকেলে কনস্টেবল বিপ্লব চন্দ্রের বক্তব্য জানতে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

ধর্মপাশা থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা শরীফুল ইসলাম বলেন, ‘পুলিশ অ্যাসল্ট মামলার এজাহারভুক্ত আসামি রবি মিয়াকে শনিবার সকাল ১১টার দিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
15 August 2026

ধর্মপাশায় সরকারি কাজে বাধাদানের মামলায় সাংবাদিক গ্রেপ্তার, আদালতের মাধ্যমে কারাগারে

www.dainikkagoj.com
15 August 2026

ধর্মপাশায় সরকারি কাজে বাধাদানের মামলায় সাংবাদিক গ্রেপ্তার, আদালতের মাধ্যমে কারাগারে

www.dainikkagoj.com