শিরোনাম
দরুদ, মিলাদ-কিয়াম ও মোনাজাতের আধ্যাত্মিক আবহে আলহাজ্ব আবুল কাসেম মোজাদ্দেদী (রহ.)-এর ১১তম মৃত্যুবার্ষিকী পালিত পাবনার ভাঙ্গুড়ায় হাম ও ডেঙ্গুর প্রকোপ; রোগীর চাপ হাসপাতালে নাসিরনগরে সোনালি ফসলে হাসছে কৃষক, মাঠে মাঠে ধান উঠানোর ব্যস্ততা বারহাট্টা বাজারের নিরাপত্তায় সিসি ক্যামেরা স্থাপন, উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল হক পথচারী ও এতিমদের শীতবস্ত্র দিলো মানবিক ইউএনও আরিফুর রহমান টেকনাফে কায়ুকখালী খালের উন্নয়নকাজ শুরু, বদলে যাবে পৌর এলাকার চিত্র রামগড়ে ফেনী নদী থেকে সাবেক বিজিবি সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার বিরলে কাবাডি টুর্নামেন্ট উদ্বোধন, খেলাধুলায় মাদক থেকে দূরে থাকবে যুবসমাজ: এমপি পিনাক সোনারগাঁওয়ে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ গজারিয়ায় মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, আহত ৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

সোনারগাঁওয়ে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

প্রতিবেদকের নাম / ৩১ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

 

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা:

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাবিলগঞ্জ-বিন্নিপাড়া এলাকায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মো. আশরাফ উদ্দিনের ব্যক্তিগত উদ্যোগে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

‘মানবিকতার টানে, মানুষের কল্যাণে’ স্লোগানকে সামনে রেখে ‘এসো-এডুকেশন অ্যান্ড সলিডারিটি অর্গানাইজেশন’-এর সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে নারী, পুরুষ, শিশু ও বয়োজ্যেষ্ঠসহ বিভিন্ন বয়সী মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন।

মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে সেবা দেন ডা. সারিয়া নাফিয়া, ডা. শৈবাল বসাক, ডা. এমিলি ম্যারি বিশ্বাস, ডা. আরাফা জাকির ও ডা. ফারহানা মিম ঋতু। আয়োজকদের দাবি, দিনব্যাপী এ কর্মসূচিতে প্রায় এক হাজার মানুষ চিকিৎসাসেবা ও ওষুধ গ্রহণ করেন।

আয়োজক সূত্রে জানা যায়, মোগরাপাড়া ইউনিয়নের নয়টি ওয়ার্ডের বিভিন্ন গ্রাম থেকে নিম্ন আয়ের মানুষ, দিনমজুর ও শ্রমজীবীরা এ ক্যাম্পে অংশ নেন। পাশাপাশি আশপাশের ইউনিয়ন থেকেও অনেকে চিকিৎসাসেবা নিতে আসেন। বিশেষ করে কাবিলগঞ্জ ও বিন্নিপাড়া এলাকার মানুষের মধ্যে এ উদ্যোগ সাড়া ফেলেছে।

শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত হাজী মো. আশরাফ উদ্দিন নিজে উপস্থিত থেকে চিকিৎসাসেবা কার্যক্রম তদারকি করেন। রোগীদের সুশৃঙ্খলভাবে সেবা নিশ্চিত করতে স্বেচ্ছাসেবক ও সহযোগীরা দায়িত্ব পালন করেন। নারী, শিশু ও বয়োজ্যেষ্ঠ রোগীদের চিকিৎসাসেবায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

চিকিৎসাসেবা নিতে আসা কয়েকজন রোগী ও তাঁদের স্বজনরা জানান, বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ পেয়ে তাঁরা উপকৃত হয়েছেন। তাঁদের মতে, দলমত-নির্বিশেষে সাধারণ মানুষের জন্য এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়।

আয়োজক হাজী মো. আশরাফ উদ্দিন বলেন, “মানুষের সেবাই হোক আমাদের পথচলার অঙ্গীকার। সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমাদের এ ক্ষুদ্র উদ্যোগ। মেডিকেল ক্যাম্পে আসা জটিল রোগে আক্রান্তদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করার আশ্বাসও দিচ্ছি।”

তিনি আরও বলেন, মোগরাপাড়া ইউনিয়নের মানুষের ভালোবাসা, সহযোগিতা ও দোয়া নিয়ে ভবিষ্যতে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও পরিধি বাড়ানোর পাশাপাশি শিক্ষা, কর্মসংস্থান এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরও বেশি ভূমিকা রাখতে চান।

আশরাফ উদ্দিন জানান, ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, শিক্ষাপ্রতিষ্ঠান ও সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন আয়োজনে সহযোগিতাসহ উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন। বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গঠনে কাজ করার পরিকল্পনাও রয়েছে তাঁর।

এ ছাড়া মাদক, কিশোর গ্যাং, চুরি-ডাকাতি ও ছিনতাইসহ অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
14 November 2026

সোনারগাঁওয়ে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

www.dainikkagoj.com
14 November 2026

সোনারগাঁওয়ে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

www.dainikkagoj.com