শিরোনাম
দরুদ, মিলাদ-কিয়াম ও মোনাজাতের আধ্যাত্মিক আবহে আলহাজ্ব আবুল কাসেম মোজাদ্দেদী (রহ.)-এর ১১তম মৃত্যুবার্ষিকী পালিত পাবনার ভাঙ্গুড়ায় হাম ও ডেঙ্গুর প্রকোপ; রোগীর চাপ হাসপাতালে নাসিরনগরে সোনালি ফসলে হাসছে কৃষক, মাঠে মাঠে ধান উঠানোর ব্যস্ততা বারহাট্টা বাজারের নিরাপত্তায় সিসি ক্যামেরা স্থাপন, উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল হক পথচারী ও এতিমদের শীতবস্ত্র দিলো মানবিক ইউএনও আরিফুর রহমান টেকনাফে কায়ুকখালী খালের উন্নয়নকাজ শুরু, বদলে যাবে পৌর এলাকার চিত্র রামগড়ে ফেনী নদী থেকে সাবেক বিজিবি সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার বিরলে কাবাডি টুর্নামেন্ট উদ্বোধন, খেলাধুলায় মাদক থেকে দূরে থাকবে যুবসমাজ: এমপি পিনাক সোনারগাঁওয়ে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ গজারিয়ায় মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, আহত ৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

টেকনাফে কায়ুকখালী খালের উন্নয়নকাজ শুরু, বদলে যাবে পৌর এলাকার চিত্র

প্রতিবেদকের নাম / ১৯ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

 

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফ পৌরসভার ঐতিহ্যবাহী কায়ুকখালী খালের সংস্কার, খনন, অবৈধ দখলমুক্তকরণ ও সৌন্দর্যবর্ধন প্রকল্পের কাজ শুরু হয়েছে। বাংলাদেশ সরকার ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে নেওয়া এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১৫ কোটি ৭১ লাখ ৪৭ হাজার ৯০০ টাকা। প্রকল্পটি বাস্তবায়িত হলে পৌর এলাকার পরিবেশ, জলাবদ্ধতা পরিস্থিতি ও নগরসৌন্দর্যে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সাউদার্ন চট্টগ্রাম রিজিওনাল ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় ৩ দশমিক ৩১ কিলোমিটার দীর্ঘ কায়ুকখালী খালের খনন ও সংস্কারের পাশাপাশি খালপাড়ের সৌন্দর্যবর্ধন এবং নাগরিক সুযোগ-সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রকল্পের আওতায় টেকনাফ মডেল থানা পুকুর ও কাদের হোসেনের পুকুর সংস্কার ও সৌন্দর্যবর্ধন করা হবে। পাশাপাশি ইসলামাবাদে কায়ুকখালী খালের পশ্চিম প্রান্তের খোলা জায়গায় নির্মাণ করা হবে একটি দৃষ্টিনন্দন পুকুর। ইসলামাবাদ থেকে নাফ নদী পর্যন্ত আধুনিক পথচারী চলাচলের ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

এ ছাড়া প্রকল্পে আরসিসি ব্রিজ, ফুটওভার ব্রিজ, ল্যান্ডস্কেপিং এবং পরিবেশবান্ধব সৌরবিদ্যুৎচালিত স্ট্রিট লাইট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব অবকাঠামো নির্মিত হলে খালকেন্দ্রিক যোগাযোগব্যবস্থা উন্নত হওয়ার পাশাপাশি এলাকাটি নাগরিকদের বিনোদন ও পর্যটনের আকর্ষণীয় স্থানে পরিণত হতে পারে।

প্রকল্পের বিষয়ে বাস স্টেশন বণিক কল্যাণ সমবায় সমিতির সাধারণ সম্পাদক আব্দুল করিম বলেন, “পৌরসভার এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। কোনো ধরনের দুর্নীতি ছাড়া প্রকল্পটির সঠিক বাস্তবায়ন হওয়া জরুরি। পরিকল্পনা অনুযায়ী কাজ হলে পুরো এলাকার দৃশ্যপট বদলে যাবে এবং সাধারণ মানুষ দীর্ঘমেয়াদি সুফল পাবেন।”

ছাত্র প্রতিনিধি রুবায়েদ হাসান বলেন, খালকে দূষণমুক্ত ও অবৈধ দখলমুক্ত রাখা এবং খালের প্রকৃত পরিমাপ সংরক্ষণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেওয়া হয়েছিল। প্রকল্প বাস্তবায়নে অনিয়ম বা দুর্নীতি দেখা গেলে সচেতন সমাজকে সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে।

টেকনাফ প্রেসক্লাবের সদস্যসচিব সাংবাদিক সাইফুল ইসলাম সাইফি বলেন, “এটি টেকনাফ পৌরসভাকে বদলে দেওয়ার একটি বড় সুযোগ। প্রকল্পটি যথাযথভাবে বাস্তবায়িত হলে কায়ুকখালী খাল এলাকা দৃষ্টিনন্দন পর্যটনকেন্দ্রে পরিণত হতে পারে। এতে দূর-দূরান্ত থেকে আসা পর্যটকেরাও আকৃষ্ট হবেন।”

ছাত্র প্রতিনিধি মোশেদ আলম বলেন, টেকনাফের জিরো পয়েন্টে আসা পর্যটকদের আকৃষ্ট করতে গোলচত্বর, ঝর্ণা চত্বর ও শাপলা চতরকে বিশেষ স্থাপত্যশৈলী, মিনার ও দৃষ্টিনন্দন নকশার মাধ্যমে সাজানো প্রয়োজন।

টেকনাফ পৌরসভার তদারকি কর্মকর্তা ও নির্বাহী প্রকৌশলী জসীম উদ্দীন আহমদ বলেন, “প্রকল্পটি যথাযথভাবে বাস্তবায়িত হলে কায়ুকখালী খালের চিত্র সম্পূর্ণ বদলে যাবে। শহরের জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি এটি পৌরবাসীর জন্য আধুনিক বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে উঠবে। নির্ধারিত নিয়ম মেনে সর্বোচ্চ গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন করতে আমরা বদ্ধপরিকর।”

তিনি জানান, ২০২৭ সালের ২৯ নভেম্বরের মধ্যে প্রকল্পের সব কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

স্থানীয়দের প্রত্যাশা, নির্ধারিত সময়ের মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে প্রকল্পটি বাস্তবায়িত হলে কায়ুকখালী খাল ফিরে পাবে তার হারানো ঐতিহ্য। পাশাপাশি টেকনাফ পৌরসভার পরিবেশ, নাগরিক জীবন ও পর্যটন সম্ভাবনায় যোগ হবে নতুন মাত্রা।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
14 November 2026

টেকনাফে কায়ুকখালী খালের উন্নয়নকাজ শুরু, বদলে যাবে পৌর এলাকার চিত্র

www.dainikkagoj.com
14 November 2026

টেকনাফে কায়ুকখালী খালের উন্নয়নকাজ শুরু, বদলে যাবে পৌর এলাকার চিত্র

www.dainikkagoj.com