শিরোনাম
দরুদ, মিলাদ-কিয়াম ও মোনাজাতের আধ্যাত্মিক আবহে আলহাজ্ব আবুল কাসেম মোজাদ্দেদী (রহ.)-এর ১১তম মৃত্যুবার্ষিকী পালিত পাবনার ভাঙ্গুড়ায় হাম ও ডেঙ্গুর প্রকোপ; রোগীর চাপ হাসপাতালে নাসিরনগরে সোনালি ফসলে হাসছে কৃষক, মাঠে মাঠে ধান উঠানোর ব্যস্ততা বারহাট্টা বাজারের নিরাপত্তায় সিসি ক্যামেরা স্থাপন, উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল হক পথচারী ও এতিমদের শীতবস্ত্র দিলো মানবিক ইউএনও আরিফুর রহমান টেকনাফে কায়ুকখালী খালের উন্নয়নকাজ শুরু, বদলে যাবে পৌর এলাকার চিত্র রামগড়ে ফেনী নদী থেকে সাবেক বিজিবি সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার বিরলে কাবাডি টুর্নামেন্ট উদ্বোধন, খেলাধুলায় মাদক থেকে দূরে থাকবে যুবসমাজ: এমপি পিনাক সোনারগাঁওয়ে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ গজারিয়ায় মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, আহত ৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

রামগড়ে ফেনী নদী থেকে সাবেক বিজিবি সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম / ৪৭ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

 

মো. মাসুদ রানা, বিশেষ প্রতিনিধি:

খাগড়াছড়ির রামগড়ে ফেনীরকুল সীমান্তসংলগ্ন ফেনী নদী থেকে অংথৈইপ্রু মারমা (অব.) নামে এক সাবেক বিজিবি সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয় লোকজন নদীতে খোঁজাখুঁজি করে তাঁর মরদেহ উদ্ধার করেন।

নিহতের ছেলে থৈঅংগ মারমা, যিনি রামগড় শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের বিদ্যানিকেতনের শিক্ষক, জানান, গত ১৩ নভেম্বর দুপুরে তাঁর বাবা বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী ফেনী নদীর তীরে ঘাস কাটতে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। পরদিন সকালে স্থানীয়রা নদীতে অনুসন্ধান চালিয়ে তাঁর মরদেহ উদ্ধার করেন।

নিহত অংথৈইপ্রু মারমা রামগড় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ফেনীরকুল এলাকার মৃত মংমং মারমার ছেলে। তিনি অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও প্রতিবেশীরা জানান, মরদেহের শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে শনিবার সকালে বিজিবির সহযোগিতায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের কপালে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসানুল ইসলাম জানান, এ বিষয়ে সীমান্ত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বিজিবি।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
14 November 2026

রামগড়ে ফেনী নদী থেকে সাবেক বিজিবি সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার

www.dainikkagoj.com
14 November 2026

রামগড়ে ফেনী নদী থেকে সাবেক বিজিবি সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার

www.dainikkagoj.com