শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন

কাঁচপুরে গ্যাস লাইনের বিস্ফোরণ: দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু

প্রতিবেদকের নাম / ১২ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক :

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুরে গ্যাসের গতি বৃদ্ধির কম্প্রেসার লাইনের বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। ঘটনার চার দিন পর চিকিৎসাধীন অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে তাঁদের মৃত্যু হয়।

নিহতরা হলেন—শরীফ হোসেন (৩৪) ও তাঁর স্ত্রী রোজিনা আক্তার (৩০)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে তাঁদের মৃত্যু হয়। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার জানান, বিস্ফোরণে রোজিনা আক্তারের শরীরের ৬০ শতাংশ এবং শরীফ হোসেনের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল। গুরুতর অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর পৌনে ৪টার দিকে রোজিনা এবং ভোর ৪টার দিকে শরীফের মৃত্যু হয়।

এ ঘটনায় শরীফের শ্যালক রিয়াজের শরীরের ৪০ শতাংশ এবং ওই বাড়ির তত্ত্বাবধায়ক রনি মিয়ার ৭০ শতাংশ দগ্ধ হয়েছে। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

এর আগে শনিবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে সোনারগাঁওয়ের কাঁচপুর সোনাপুর উত্তরপাড়া এলাকায় শাহ আলম মিয়ার ‘ইসলাম টাওয়ার’ নামে ছয়তলা ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে গ্যাসের গতি বৃদ্ধির কম্প্রেসার লাইনে বিস্ফোরণের ঘটনা ঘটে।

এতে একই পরিবারের স্বামী-স্ত্রী শরীফ হোসেন ও রোজিনা আক্তার, রোজিনার ভাই রিয়াজ এবং ওই বাড়ির তত্ত্বাবধায়ক রনি মিয়া দগ্ধ হন। পরে তাঁদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় চার দিন পর স্বামী-স্ত্রীর মৃত্যু হলো।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
15 October 2026

কাঁচপুরে গ্যাস লাইনের বিস্ফোরণ: দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু

www.dainikkagoj.com
15 October 2026

কাঁচপুরে গ্যাস লাইনের বিস্ফোরণ: দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু

www.dainikkagoj.com