শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন

রামগড়ে পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান দিল বিজিবি

প্রতিবেদকের নাম / ২৫ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

 

মো. মাসুদ রানা, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি

শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে খাগড়াছড়ির রামগড়ে দুটি পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করে আর্থিক অনুদান দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম রামগড়ের শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালী মন্দির ও শ্রী শ্রী বাসন্তী কালী মন্দির পরিদর্শন করেন। এ সময় তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় এবং মন্দির কর্তৃপক্ষের হাতে আর্থিক অনুদান তুলে দেন।

বিজিবি সূত্রে জানা যায়, পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখার পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও আস্থা জোরদারে জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে এ সহায়তা দেওয়া হয়েছে।

পরিদর্শনকালে লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম বলেন, ধর্মীয় উৎসবগুলো যাতে সবাই নিরাপদ ও আনন্দঘন পরিবেশে উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে স্থানীয় পর্যায়ে সহযোগিতা ও সমন্বয় গুরুত্বপূর্ণ। শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভবিষ্যতেও বিজিবির পক্ষ থেকে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এ সময় রামগড় জোনের সহকারী পরিচালক মো. শামসুল হক, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম, পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন, রামগড় প্রেস ক্লাবের সভাপতি নিজাম উদ্দিন লাভলু, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, পূজা উদযাপন কমিটির সভাপতি বাদল চন্দ্র নাথ, সাধারণ সম্পাদক স্বপন দে, অর্থ সম্পাদক কাজল দাসসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, পুলিশ, বিজিবি, আনসার ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
15 October 2026

রামগড়ে পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান দিল বিজিবি

www.dainikkagoj.com
15 October 2026

রামগড়ে পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান দিল বিজিবি

www.dainikkagoj.com