শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

নাসিরনগরে তারেক রহমানের নির্দেশনায় দুর্গাপূজার উপহার বিতরণ

প্রতিবেদকের নাম / ১১ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

 

খ ম জায়েদ হোসেন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে দুর্গাপূজার উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। তারেক রহমানের নির্দেশনায় সারা দেশের কর্মসূচির অংশ হিসেবে উপজেলা প্রশাসনের উদ্যোগে তিন শতাধিক পূজা উদযাপনকারীকে এসব উপহার দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে নাসিরনগর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফান উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন ভট্টাচার্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এম এ হান্নান এমপি।

প্রধান অতিথির বক্তব্যে এম এ হান্নান এমপি বলেন, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে সবাই যেন আনন্দ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যেই এই উপহার বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সহমর্মিতা বাংলাদেশের ঐতিহ্য। সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন করবেন—এটাই প্রত্যাশা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আরিফুল ইসলাম, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আবু সারোয়ার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণফ্রন্ট ও পূজা উদযাপন ফ্রন্টের নাসিরনগর উপজেলা শাখার আহ্বায়ক বাদল দেব, বিভিন্ন ইউনিয়নের সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা।

উপহারসামগ্রী বিতরণের মধ্য দিয়ে দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগির পাশাপাশি নাসিরনগরে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
15 October 2026

নাসিরনগরে তারেক রহমানের নির্দেশনায় দুর্গাপূজার উপহার বিতরণ

www.dainikkagoj.com
15 October 2026

নাসিরনগরে তারেক রহমানের নির্দেশনায় দুর্গাপূজার উপহার বিতরণ

www.dainikkagoj.com