শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩

প্রতিবেদকের নাম / ১৮ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

ফিরোজ আল আমিন

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের রায়গঞ্জে ৪০০ গ্যাস সিলিন্ডার লুটের ঘটনায় ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় লুট হওয়া ৪৮টি গ্যাস সিলিন্ডার উদ্ধার এবং একটি মিনি ট্রাক জব্দ করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে বগুড়ার শাহজাহানপুর ও সদর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বগুড়ার শাহজাহানপুর উপজেলার ট্রাকচালক মহিদুল ইসলাম (২৬), তাঁর সহকারী সাকিব হোসেন (২০) এবং বগুড়া সদর উপজেলার গোলাম মোস্তফা (৪৬)।

পুলিশ জানায়, গত ৭ অক্টোবর রাত ৩টার দিকে রায়গঞ্জ উপজেলার চকনুর এলাকার তালুকদার ফিলিং স্টেশন থেকে একটি ট্রাকে বিভিন্ন কোম্পানির ৪০০টি গ্যাস সিলিন্ডার নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। পথে রৌহা ব্রিজ এলাকায় ১৫ থেকে ১৬ জনের একটি দল ট্রাকটির গতিরোধ করে। তারা চালক ও অন্যদের ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ট্রাকের নিয়ন্ত্রণ নেয়।

পরে ভোররাত ৪টার দিকে ষোলমাইল ফায়ার সার্ভিস এলাকার কবরস্থানসংলগ্ন ফাঁকা সড়কে ট্রাকটি থামিয়ে দুটি মিনি ট্রাকে ৪০০ গ্যাস সিলিন্ডার তুলে নেয় দুর্বৃত্তরা। এ সময় চালক ও সহকারীর তিনটি মোবাইল ফোন এবং নগদ ৮৬ হাজার টাকাও নিয়ে যায় তারা।

ঘটনার পর নারায়ণগঞ্জ সদর উপজেলার ডিক্রির চর (গোপচর) এলাকার মৃত মোহাম্মদ পান্না উল্লাহর ছেলে মোহাম্মদ শফিউল্লাহ (৩০) রায়গঞ্জ থানায় মামলা করেন।

রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান জানান, মামলার তদন্তের ধারাবাহিকতায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ৪৮টি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারদের বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
15 October 2026

সিরাজগঞ্জে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩

www.dainikkagoj.com
15 October 2026

সিরাজগঞ্জে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩

www.dainikkagoj.com