শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন

নেত্রকোনায় জঙ্গলে হাত-পা বাঁধা অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম / ১৮ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

 

পলাশ পাল, নেত্রকোনা জেলা প্রতিনিধি

নেত্রকোনা সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের নয়াপাড়া এলাকার বুদ্বিয়ার জঙ্গল থেকে হাত-পা বাঁধা অবস্থায় রুকন নামে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৩টার দিকে জঙ্গলে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে সেখান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় নিহতের হাত গামছা দিয়ে বাঁধা এবং পায়ে টেপ প্যাঁচানো অবস্থায় পাওয়া যায়।

পুলিশ ও পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, নিহত রুকন নেত্রকোনা সদর উপজেলার মদনপুর পূর্বপাড়া এলাকার বাসিন্দা। তিনি ভাড়ায় অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তাঁর শ্বশুরবাড়ি মৌলভীবাজার এলাকায়।

পরিবার সূত্রে জানা যায়, বুধবার রাত থেকে রুকন নিখোঁজ ছিলেন। রাতে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। পরে বৃহস্পতিবার বিকেলে নয়াপাড়া এলাকার বুদ্বিয়ার জঙ্গলে তাঁর মরদেহ পড়ে থাকার খবর পাওয়া যায়।

নেত্রকোনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার স্বজল কুমার জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের হাত গামছা দিয়ে বাঁধা এবং পায়ে টেপ প্যাঁচানো ছিল। শরীরে তাৎক্ষণিকভাবে বড় ধরনের আঘাতের চিহ্ন তেমন দেখা না গেলেও চোখে রক্তাক্ত আঘাতের চিহ্ন রয়েছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পুলিশ জানিয়েছে, রুকনের নিখোঁজ হওয়া, মরদেহ উদ্ধারের স্থান এবং তাঁর হাত-পা বাঁধা থাকার বিষয়গুলো গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা তদন্তের মাধ্যমে বের করার চেষ্টা চলছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
15 October 2026

নেত্রকোনায় জঙ্গলে হাত-পা বাঁধা অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

www.dainikkagoj.com
15 October 2026

নেত্রকোনায় জঙ্গলে হাত-পা বাঁধা অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

www.dainikkagoj.com