শিরোনাম
রায়গঞ্জে তিন প্রতিষ্ঠানে ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা ৯০ হাজার সোনারগাঁয়ে পারিবারিক বিরোধে বাবা-ছেলেসহ তিনজন আহত, থানায় অভিযোগ রাজশাহীতে চিকিৎসাধীন ডেসটিনির কুষ্টিয়া প্রতিনিধি আসমান আলী, শারীরিক খোঁজ নিলেন সহকর্মীরা সিরাজগঞ্জে মানসিক স্বাস্থ্য সচেতনতায় শোভাযাত্রা, বিতরণ করা হলো হুইলচেয়ার জীবননগরে নিখোঁজ ভ্যানচালকের মরদেহ উদ্ধার রামগড়ে ৪৩ বিজিবির মাসিক নিরাপত্তা সমন্বয় সভা চাকরির প্রশ্নফাঁস: যেভাবে নেটওয়ার্ক পরিচালনার অভিযোগ সিরাজগঞ্জের খাদ্য কর্মকর্তা হারুনের বিরুদ্ধে নাসিরনগরে পূজামণ্ডপ পরিদর্শনে এমপি এম এ হান্নান সোনারগাঁয়ে দৈনিক আজকের বসুন্ধরার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন সোনারগাঁয়ে আট দিনব্যাপী লালন কারু মেলা শুরু
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

আদিতমারীতে দুর্গাপূজায় কঠোর নিরাপত্তা, মাঠে থাকবে বডি অন ক্যামেরা ও বিশেষ টিম

প্রতিবেদকের নাম / ২৫ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

 

মিলন কুমার

লালমনিরহাট প্রতিনিধি:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লালমনিরহাটের আদিতমারীতে নিরাপত্তা জোরদার করেছে থানা পুলিশ। পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনসমাগম নিয়ন্ত্রণ এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা দ্রুত মোকাবিলায় নিয়মিত টহলের পাশাপাশি প্রযুক্তিনির্ভর নজরদারি ও বিশেষ টিম মোতায়েনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, পূজামণ্ডপে দায়িত্ব পালনকারী সদস্যদের শরীরে থাকবে ‘বডি অন ক্যামেরা’। দায়িত্ব পালনের সময় এসব ক্যামেরায় ঘটনাপ্রবাহ ধারণ করা হবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ পূজামণ্ডপ ও আশপাশের এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় রাখা হচ্ছে। নিয়ন্ত্রণ কক্ষ থেকে এসব এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের ব্যবস্থাও থাকবে।

বড় ও গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোতে জনসমাগম ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে প্রয়োজন অনুযায়ী ড্রোন ব্যবহারের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া পূজার দিনগুলোতে গুরুত্বপূর্ণ সড়ক, মণ্ডপের প্রবেশপথ ও জনসমাগমপূর্ণ এলাকায় নিয়মিত পুলিশি টহল জোরদার করা হবে।

জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলায় পুলিশের বিশেষ মোবাইল টিম ও কুইক রেসপন্স টিম প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজন অনুযায়ী বিশেষ ফোর্সও মোতায়েন করা হবে। কোনো মণ্ডপে বা আশপাশের এলাকায় নিরাপত্তাজনিত সমস্যা দেখা দিলে এসব টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করবে।

পূজা উদযাপন কমিটি ও সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। কোনো সন্দেহজনক ব্যক্তি বা বস্তু চোখে পড়লে দ্রুত পুলিশকে জানানোর জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে আনন্দমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। পূজামণ্ডপসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, যেকোনো ধরনের শঙ্কা বা নিরাপত্তাজনিত সমস্যা দেখা দিলে দ্রুত পুলিশকে জানাতে হবে। জরুরি প্রয়োজনে স্থানীয় থানা পুলিশের পাশাপাশি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সহায়তা নেওয়া যাবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
18 October 2026

আদিতমারীতে দুর্গাপূজায় কঠোর নিরাপত্তা, মাঠে থাকবে বডি অন ক্যামেরা ও বিশেষ টিম

www.dainikkagoj.com
18 October 2026

আদিতমারীতে দুর্গাপূজায় কঠোর নিরাপত্তা, মাঠে থাকবে বডি অন ক্যামেরা ও বিশেষ টিম

www.dainikkagoj.com