শিরোনাম
রায়গঞ্জে তিন প্রতিষ্ঠানে ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা ৯০ হাজার সোনারগাঁয়ে পারিবারিক বিরোধে বাবা-ছেলেসহ তিনজন আহত, থানায় অভিযোগ রাজশাহীতে চিকিৎসাধীন ডেসটিনির কুষ্টিয়া প্রতিনিধি আসমান আলী, শারীরিক খোঁজ নিলেন সহকর্মীরা সিরাজগঞ্জে মানসিক স্বাস্থ্য সচেতনতায় শোভাযাত্রা, বিতরণ করা হলো হুইলচেয়ার জীবননগরে নিখোঁজ ভ্যানচালকের মরদেহ উদ্ধার রামগড়ে ৪৩ বিজিবির মাসিক নিরাপত্তা সমন্বয় সভা চাকরির প্রশ্নফাঁস: যেভাবে নেটওয়ার্ক পরিচালনার অভিযোগ সিরাজগঞ্জের খাদ্য কর্মকর্তা হারুনের বিরুদ্ধে নাসিরনগরে পূজামণ্ডপ পরিদর্শনে এমপি এম এ হান্নান সোনারগাঁয়ে দৈনিক আজকের বসুন্ধরার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন সোনারগাঁয়ে আট দিনব্যাপী লালন কারু মেলা শুরু
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

সোনারগাঁয়ে দৈনিক আজকের বসুন্ধরার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

প্রতিবেদকের নাম / ৩২ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

 

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জাতীয় দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভায় পত্রিকাটির দীর্ঘ পথচলা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সমাজের অসংগতি তুলে ধরতে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আলোচনা করেন সাংবাদিক ও অতিথিরা।

রোববার সন্ধ্যায় সোনারগাঁ জার্নালিস্ট ক্লাবের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সোনারগাঁ জার্নালিস্ট ক্লাবের সভাপতি ফারুকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. মাসুদ পারভেজ রুবেল। অনুষ্ঠানটি আয়োজন ও পরিচালনায় ছিলেন দৈনিক আজকের বসুন্ধরার সোনারগাঁ উপজেলা প্রতিনিধি মাজেদ ভূঁইয়া।

আলোচনা সভায় বক্তারা বলেন, একটি সংবাদপত্রের ২১ বছরের পথচলা শুধু সময়ের হিসাব নয়; এটি পাঠকের আস্থা, দায়িত্বশীল সাংবাদিকতা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরার ধারাবাহিকতার প্রতিফলন। গণমাধ্যমের অন্যতম দায়িত্ব হলো সত্য ও নিরপেক্ষ তথ্য জনগণের সামনে তুলে ধরা এবং অন্যায়-অনিয়মের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি করা।

সভাপতির বক্তব্যে ফারুকুল ইসলাম দৈনিক আজকের বসুন্ধরার সম্পাদক, প্রকাশক, সাংবাদিক, পাঠক ও সংশ্লিষ্ট সবাইকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান। তিনি বলেন, সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে পত্রিকাটি আগামীতেও দেশ ও জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি প্রত্যাশা করেন।

প্রধান অতিথি মো. মাসুদ পারভেজ রুবেল পত্রিকাটির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানান। তিনি গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার প্রশংসা করে সাংবাদিকতার মাধ্যমে জনস্বার্থের বিষয়গুলো আরও গুরুত্বের সঙ্গে তুলে ধরার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক রিপন সরকার, শাহাদাৎ হোসেন চৌধুরী শিপন, পীর মোহাম্মদ, মিঠু আহমেদ, রাকিব রেজা, আব্দুল কাইয়ুম নাহিদ, নির্মল কুমার শাহা এবং নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট ইমন বণিকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

আলোচনা শেষে দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘ পথচলা কামনা করেন উপস্থিত সাংবাদিক ও অতিথিরা।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
18 October 2026

সোনারগাঁয়ে দৈনিক আজকের বসুন্ধরার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

www.dainikkagoj.com
18 October 2026

সোনারগাঁয়ে দৈনিক আজকের বসুন্ধরার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

www.dainikkagoj.com