শিরোনাম
রায়গঞ্জে তিন প্রতিষ্ঠানে ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা ৯০ হাজার সোনারগাঁয়ে পারিবারিক বিরোধে বাবা-ছেলেসহ তিনজন আহত, থানায় অভিযোগ রাজশাহীতে চিকিৎসাধীন ডেসটিনির কুষ্টিয়া প্রতিনিধি আসমান আলী, শারীরিক খোঁজ নিলেন সহকর্মীরা সিরাজগঞ্জে মানসিক স্বাস্থ্য সচেতনতায় শোভাযাত্রা, বিতরণ করা হলো হুইলচেয়ার জীবননগরে নিখোঁজ ভ্যানচালকের মরদেহ উদ্ধার রামগড়ে ৪৩ বিজিবির মাসিক নিরাপত্তা সমন্বয় সভা চাকরির প্রশ্নফাঁস: যেভাবে নেটওয়ার্ক পরিচালনার অভিযোগ সিরাজগঞ্জের খাদ্য কর্মকর্তা হারুনের বিরুদ্ধে নাসিরনগরে পূজামণ্ডপ পরিদর্শনে এমপি এম এ হান্নান সোনারগাঁয়ে দৈনিক আজকের বসুন্ধরার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন সোনারগাঁয়ে আট দিনব্যাপী লালন কারু মেলা শুরু
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

জীবননগরে নিখোঁজ ভ্যানচালকের মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম / ১৩ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

 

মাহমুদ হাসান রনি

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার জীবননগরে পাঁচ দিন আগে নিখোঁজ হওয়া চান মিঞা ওরফে চান্দ আলী (চান্দু মিয়া) নামের এক ভ্যানচালকের মস্তকবিহীন পচাগলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৯ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার হাসাদাহ গ্রামের বালিগর্ত পাড়ায় শাহাপুর পুলিশ ক্যাম্পের অদূরে কোটচাঁদপুর সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় পথচারীরা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত চান্দ আলী হাসাদাহ গ্রামের মৃত জোনাব আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রতিদিনের মতো ব্যাটারিচালিত ভ্যান নিয়ে উপার্জনের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন চান্দ আলী। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। নিখোঁজের পর থেকে তার ব্যবহৃত ব্যাটারিচালিত ভ্যানটিরও কোনো সন্ধান পাওয়া যায়নি।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মস্তকবিহীন পচাগলা মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে নাকি অন্য কোনো বিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, মরদেহের ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদ্‌ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
19 October 2026

জীবননগরে নিখোঁজ ভ্যানচালকের মরদেহ উদ্ধার

www.dainikkagoj.com
19 October 2026

জীবননগরে নিখোঁজ ভ্যানচালকের মরদেহ উদ্ধার

www.dainikkagoj.com