শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম
পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত”

কঠিন চীবরদান উৎসব উপলক্ষে দীঘিনালা জোনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৩০ Time View
Update : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

 

​মোঃ হাচান আল মামুন,

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

​খাগড়াছড়ি: আসন্ন কঠিন চীবরদান উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে খাগড়াছড়ির দীঘিনালা জোনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় দীঘিনালা জোন সদরে এই সভা আয়োজিত হয়।

​সভায় সভাপতিত্ব করেন দীঘিনালা জোনের কমান্ডার লে. কর্নেল ওমর ফারুক পিএসসি।

​সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন দীঘিনালা জোনের উপঅধিনায়ক মেজর মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, বোয়ালখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, মেরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিনা চাকমা, বাবুছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গগন বিকাশ চাকমা, এবং কবাখালী ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান বিপুরীতা চাকমা।

​এছাড়াও সভায় দীঘিনালা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক মো. সোহেল রানা, বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি ও বিভিন্ন বিহারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

​শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান

​সভায় বক্তারা কঠিন চীবরদানকে বৌদ্ধ সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব হিসেবে উল্লেখ করেন। তারা এই উৎসবকে ঘিরে যাতে সম্প্রীতি, শান্তি ও শৃঙ্খলা বজায় থাকে, সেজন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

​সভাপতির বক্তব্যে জোন কমান্ডার লে. কর্নেল ওমর ফারুক পিএসসি বলেন, “কঠিন চীবরদান উৎসব শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপন করতে হবে। প্রশাসন ও নিরাপত্তা বাহিনী সর্বদা স্থানীয় জনগণের পাশে আছে।”

​তিনি উৎসবকে কেন্দ্র করে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর