শিরোনাম
বাঘারপাড়ার বাসুয়াড়ীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সাবেক উপজেলা চেয়ারম্যান মসিয়ুর রহমান সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান: ২৪ জন গ্রেপ্তার, ৭০ পিস ইয়াবা উদ্ধার উল্লাপাড়ায় নির্ধারিত সময়ের আগেই দাখিল মাদ্রাসায় তালা দুপুর ১২টা ৪৫ মিনিটেই ছুটি, ২৫০ শিক্ষার্থীর পাঠদান নিয়ে প্রশ্ন রামগতিতে জেএসডির প্রতিনিধি সভা ইউপি নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত দুই শত বছরের দুর্গামন্দিরে পাঁচ বছর ধরে পূজা বন্ধ আঙিনায় ছাগল-মুরগির খামার, দেবোত্তর সম্পত্তি নিয়ে বিরোধ রায়গঞ্জে তিন প্রতিষ্ঠানে ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা ৯০ হাজার সোনারগাঁয়ে পারিবারিক বিরোধে বাবা-ছেলেসহ তিনজন আহত, থানায় অভিযোগ রাজশাহীতে চিকিৎসাধীন ডেসটিনির কুষ্টিয়া প্রতিনিধি আসমান আলী, শারীরিক খোঁজ নিলেন সহকর্মীরা সিরাজগঞ্জে মানসিক স্বাস্থ্য সচেতনতায় শোভাযাত্রা, বিতরণ করা হলো হুইলচেয়ার জীবননগরে নিখোঁজ ভ্যানচালকের মরদেহ উদ্ধার
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান: ২৪ জন গ্রেপ্তার, ৭০ পিস ইয়াবা উদ্ধার

প্রতিবেদকের নাম / ১১ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

 

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযানে ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২০ অক্টোবর) সোনারগাঁ থানা পুলিশের পৃথক অভিযানে মাদক মামলার তিন আসামি, মাদকসেবনের অভিযোগে ১৫ জন, চুরি মামলার তিন আসামি এবং বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে মাদকসংক্রান্ত অপরাধে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৭০ পিস ইয়াবা ট্যাবলেট। একই অভিযানে মাদকসেবনের অভিযোগে আরও ১৫ জনকে আটক করা হয়।

এ ছাড়া চুরি মামলার তিন আসামি এবং আদালতের বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আয়নাল হক, গিয়াস উদ্দিন, আবু তাহের, সোহেল, জাহাঙ্গীর হোসেন সুমন, কারুল, খবির হোসেন, শামীম, ইয়াছিন তমাল, আনোয়ার, সজিব হোসেন, রিয়াদ হোসেন, লালচান, ইয়াদ আলী, আব্দুর রহমান, জাহাঙ্গীর হোসেন, মোক্তার মোল্লা, তাছলিমা, জাকারিয়া, শরিফুল আলম বাবু, ফরহাদ, জাবেদ মিয়া, সিরাজুল ইসলাম ও মামুন মোল্লা।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

তিনি বলেন, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
20 October 2026

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান: ২৪ জন গ্রেপ্তার, ৭০ পিস ইয়াবা উদ্ধার

www.dainikkagoj.com
20 October 2026

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান: ২৪ জন গ্রেপ্তার, ৭০ পিস ইয়াবা উদ্ধার

www.dainikkagoj.com