বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
লালপুরে অবৈধভাবে আঁখ মারাই এর জন্য ৫০ হাজার টাকা জরিমানা রামগড়ে গ্যাস সংকটে জনভোগান্তি, বেশি অর্থ দিয়েও মিলছেনা গ্যাস কুষ্টিয়ায় অস্ত্র ও গুলি উদ্ধার  কুষ্টিয়ায় সাংবাদিক সবুজের পিতার ইন্তেকাল  সিরাজগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সিরাজগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার দীঘিনালায় জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে শ্রেষ্ঠ মাদ্রাসা শিক্ষক মনোয়ারা আক্তার খাগড়াছড়িতে এলএসটিডি প্রকল্পের অর্থায়নে রাইস ট্রান্সপ্ল্যান্টারের দ্বারা ধানের চারা রোপণ  খেজুরের রসে জীবিকা নির্বাহ করছেন গাছি আব্দুল মান্নান  কুষ্টিয়ায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ব্যাবসায়ীকে জরিমানা

সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব লক্ষ্মী পূজা

Reporter Name / ৭৩ Time View
Update : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

 

মো: মিশিকুল মন্ডল স্টাফ রিপোর্টার

জয়পুরহাট জেলা সনাতন ধর্মাবলম্বীরা যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভক্তিভরে উদযাপন করছেন লক্ষ্মী পূজা। আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় ধন-সম্পদ ও সৌভাগ্যের দেবী মা লক্ষ্মীর আরাধনা।সকালে থেকেই হিন্দু গৃহস্থ পরিবারের নারীরা ঘরবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন করে সাজিয়ে তোলেন। সন্ধ্যা নামার সাথে সাথে শুরু হয় পূজা, প্রদীপ প্রজ্বলন, ধূপ-ধুনা ও আরতির ধ্বনি। প্রতিটি ঘর, মন্দির ও পাড়া-মহল্লা আলোকসজ্জায় ঝলমল করে ওঠে।

 

জয়পুরহাট জেলা সহ দেশের বিভিন্ন জেলায় উপজেলা সহ আজ ছিল উৎসবের আমেজ। অনেক জায়গায় পূজা শেষে অনুষ্ঠিত হয় ভক্তিমূলক সংগীত, আরতি ও প্রসাদ বিতরণ অনুষ্ঠান।

 

স্থানীয় এক পূজারি বলেন, “মা লক্ষ্মী পরিশ্রমী ও সৎ মানুষের ঘরেই অবস্থান করেন। এই পূজা আমাদের মনে করিয়ে দেয়—ধন নয়, সততা ও শান্তিই জীবনের আসল সম্পদ।”লক্ষ্মী পূজা উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুভেচ্ছা বার্তা বিনিময় করছেন নানা বয়সের মানুষ।সব মিলিয়ে আজকের দিনটি ভক্তি, সৌন্দর্য ও আলোর উৎসবে পরিণত হয়েছে হিন্দু সম্প্রদায়ের জন্য। মা লক্ষ্মীর আশীর্বাদে যেন সবার জীবনে আসে সুখ, শান্তি ও সমৃদ্ধি — এই কামনাই সকলের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর