পারভেজ আলী মোহর, বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরের বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের বিভিন্ন সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাঘারপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মসিয়ুর রহমান।
মঙ্গলবার (২০ অক্টোবর) তিনি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং পূজার সার্বিক পরিবেশ ও আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন বাঘারপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিল্লাল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক-২ ইখলাস হোসেন, উপজেলা বিএনপির সহসভাপতি গোলাম সরোয়ার, কোষাধ্যক্ষ ও বাসুয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. হাফিজুর রহমান, যুবদল নেতা লিটনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় মসিয়ুর রহমান পূজামণ্ডপের আয়োজক ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং পূজার সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন।
শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে বাসুয়াড়ী ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। পূজাকে ঘিরে হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে আনন্দ-উৎসবের আমেজ দেখা গেছে। স্থানীয়ভাবে শান্তিপূর্ণ ও সম্প্রীতিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্যাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে।