শিরোনাম
রায়গঞ্জে তিন প্রতিষ্ঠানে ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা ৯০ হাজার সোনারগাঁয়ে পারিবারিক বিরোধে বাবা-ছেলেসহ তিনজন আহত, থানায় অভিযোগ রাজশাহীতে চিকিৎসাধীন ডেসটিনির কুষ্টিয়া প্রতিনিধি আসমান আলী, শারীরিক খোঁজ নিলেন সহকর্মীরা সিরাজগঞ্জে মানসিক স্বাস্থ্য সচেতনতায় শোভাযাত্রা, বিতরণ করা হলো হুইলচেয়ার জীবননগরে নিখোঁজ ভ্যানচালকের মরদেহ উদ্ধার রামগড়ে ৪৩ বিজিবির মাসিক নিরাপত্তা সমন্বয় সভা চাকরির প্রশ্নফাঁস: যেভাবে নেটওয়ার্ক পরিচালনার অভিযোগ সিরাজগঞ্জের খাদ্য কর্মকর্তা হারুনের বিরুদ্ধে নাসিরনগরে পূজামণ্ডপ পরিদর্শনে এমপি এম এ হান্নান সোনারগাঁয়ে দৈনিক আজকের বসুন্ধরার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন সোনারগাঁয়ে আট দিনব্যাপী লালন কারু মেলা শুরু
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

রামগড়ে ৪৩ বিজিবির মাসিক নিরাপত্তা সমন্বয় সভা

প্রতিবেদকের নাম / ৪১ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

 

মো. মাসুদ রানা

বিশেষ প্রতিনিধি:

খাগড়াছড়ির রামগড়ে ৪৩ বিজিবির উদ্যোগে মাসিক নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) সকালে তৈচালাপাড়া বাস্কেটবল মাঠে রামগড় জোনের ব্যবস্থাপনায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক ও জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম, বিজিওএম, পিএসসি। সভা সঞ্চালনা করেন ৪৩ বিজিবির সহকারী পরিচালক (এডি) মো. শামসুল হক।

সভায় দায়িত্বপূর্ণ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং বিভিন্ন উন্নয়ন ও জনসাধারণের সমস্যা নিয়ে আলোচনা হয়। মুক্ত আলোচনায় অংশ নিয়ে অতিথিরা স্থানীয় বিভিন্ন সমস্যা ও সম্ভাব্য সমাধানের বিষয়ে মতামত তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে জোন কমান্ডার দায়িত্বপূর্ণ এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। বিশেষ করে আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে—এমন কোনো ঘটনা দেখা দিলে দ্রুত সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের অবহিত করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসকারী সব সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। একই সঙ্গে গুজব ছড়িয়ে যাতে কোনো ধরনের বিভ্রান্তি বা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

সভায় রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, রামগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, হেডম্যান ও কারবারি, কাঠ ব্যবসায়ী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
19 October 2026

রামগড়ে ৪৩ বিজিবির মাসিক নিরাপত্তা সমন্বয় সভা

www.dainikkagoj.com
19 October 2026

রামগড়ে ৪৩ বিজিবির মাসিক নিরাপত্তা সমন্বয় সভা

www.dainikkagoj.com