শিরোনাম
রায়গঞ্জে তিন প্রতিষ্ঠানে ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা ৯০ হাজার সোনারগাঁয়ে পারিবারিক বিরোধে বাবা-ছেলেসহ তিনজন আহত, থানায় অভিযোগ রাজশাহীতে চিকিৎসাধীন ডেসটিনির কুষ্টিয়া প্রতিনিধি আসমান আলী, শারীরিক খোঁজ নিলেন সহকর্মীরা সিরাজগঞ্জে মানসিক স্বাস্থ্য সচেতনতায় শোভাযাত্রা, বিতরণ করা হলো হুইলচেয়ার জীবননগরে নিখোঁজ ভ্যানচালকের মরদেহ উদ্ধার রামগড়ে ৪৩ বিজিবির মাসিক নিরাপত্তা সমন্বয় সভা চাকরির প্রশ্নফাঁস: যেভাবে নেটওয়ার্ক পরিচালনার অভিযোগ সিরাজগঞ্জের খাদ্য কর্মকর্তা হারুনের বিরুদ্ধে নাসিরনগরে পূজামণ্ডপ পরিদর্শনে এমপি এম এ হান্নান সোনারগাঁয়ে দৈনিক আজকের বসুন্ধরার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন সোনারগাঁয়ে আট দিনব্যাপী লালন কারু মেলা শুরু
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

সোনারগাঁয়ে আট দিনব্যাপী লালন কারু মেলা শুরু

প্রতিবেদকের নাম / ১৯ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

 

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্বরে শুরু হয়েছে আট দিনব্যাপী লালন কারু মেলা। মরমি সাধক লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে শনিবার এ মেলার আয়োজন করে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন।

ফাউন্ডেশনের ক্যাফেটেরিয়ায় আয়োজিত এ মেলায় ১৫ জন কারুশিল্পী অংশ নিয়েছেন। তারা নিজেদের হাতে তৈরি বিভিন্ন ঐতিহ্যবাহী কারুপণ্য নিয়ে মেলায় পসরা সাজিয়েছেন। মেলা চলবে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে।

মেলায় রয়েছে নকশিকাঁথা, কাঠের তৈরি হাতি, ঘোড়া ও পুতুল, দারুশিল্প, হাতপাখা, বেতশিল্প, মাটির গহনা, ঝিনুক শিল্প, শতরঞ্জি, মণিপুরি তাঁত, কুমিল্লার খাদি, একতারা ও তাঁতবস্ত্রসহ নানা ধরনের লোকজ ও ঐতিহ্যবাহী কারুপণ্য।

দর্শনার্থীরা শুধু কারুপণ্য কেনার সুযোগই পাবেন না, কারুশিল্পীদের কাছ থেকে এসব পণ্য তৈরির প্রক্রিয়াও সরাসরি দেখতে পারবেন। এতে দেশের লোকজ ঐতিহ্য ও কারুশিল্প সম্পর্কে নতুন প্রজন্মের মধ্যে আগ্রহ তৈরি হবে বলে আশা করছেন আয়োজকেরা।

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্তৃপক্ষ জানায়, দেশের বিলুপ্তপ্রায় লোকজ ঐতিহ্য সংগ্রহ, সংরক্ষণ, গবেষণা ও প্রদর্শনের পাশাপাশি কারুশিল্পীদের উৎসাহিত ও তাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যেই এ ধরনের মেলার আয়োজন করা হয়।

ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম বলেন, হারিয়ে যেতে বসা লোকজ ঐতিহ্যের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়েছে। একসময় বটতলা, নদীর তীরসহ বিভিন্ন স্থানে গ্রামীণ জীবনের প্রতিচ্ছবি তুলে ধরে মেলার আয়োজন করা হতো। সময়ের পরিবর্তনে এসব আয়োজন অনেকটাই হারিয়ে গেছে। এ ধরনের মেলার মাধ্যমে সেই ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা সম্ভব হবে।

তিনি জানান, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রতিবছর মাসব্যাপী মেলার পাশাপাশি বিভিন্ন দিবস ও বিশেষ আয়োজনকে কেন্দ্র করে কারুপণ্য মেলার আয়োজন করে থাকে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
18 October 2026

সোনারগাঁয়ে আট দিনব্যাপী লালন কারু মেলা শুরু

www.dainikkagoj.com
18 October 2026

সোনারগাঁয়ে আট দিনব্যাপী লালন কারু মেলা শুরু

www.dainikkagoj.com