শিরোনাম
নেত্রকোনায় মিথ্যা ধর্ষণ মামলায় নারীকে এক বছরের কারাদণ্ড লংগদুতে পূজামণ্ডপ পরিদর্শন, আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী ভাঙ্গুড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত নবাবগঞ্জে সড়কের পাশের নালা থেকে অর্ধগলিত বৃদ্ধের মরদেহ উদ্ধার নাসিরনগরে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত রামগড়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন, অগ্নিনির্বাপণ মহড়া সোনারগাঁও দেশীয় কেরু মদসহ ২ জন আটক সিংড়ায় ৪ লাখ টাকার চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস ময়মনসিংহ বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত, ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতায় জোর লালমনিরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় মহড়া
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

লংগদুতে পূজামণ্ডপ পরিদর্শন, আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী

প্রতিবেদকের নাম / ৬ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

 

মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি:

রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ শ্রী শ্রী হরি মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত লংগদু জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাহমুদ হাসান, পিএসসি। এ সময় পূজা আয়োজনের জন্য মন্দির কর্তৃপক্ষকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

পরিদর্শনকালে জোন কমান্ডার মন্দিরের শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি, সার্বিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। একই সঙ্গে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি।

এ সময় মন্দিরের পূজা আয়োজন ও সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনার জন্য জোন কমান্ডারের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

সেনাবাহিনীর এ সহযোগিতায় কৃতজ্ঞতা প্রকাশ করেন মন্দির পরিচালনা কমিটির সদস্যরা। তাঁরা বাংলাদেশ সেনাবাহিনী ও লংগদু জোনের প্রতি ধন্যবাদ জানান।

পরিদর্শনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মন্দির পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় জোন কমান্ডার বলেন, পার্বত্য চট্টগ্রামের লংগদুতে বসবাসরত সব সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিত জনকল্যাণমূলক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে যাবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
13 October 2026

লংগদুতে পূজামণ্ডপ পরিদর্শন, আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী

www.dainikkagoj.com
13 October 2026

লংগদুতে পূজামণ্ডপ পরিদর্শন, আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী

www.dainikkagoj.com