শিরোনাম
নেত্রকোনায় মিথ্যা ধর্ষণ মামলায় নারীকে এক বছরের কারাদণ্ড লংগদুতে পূজামণ্ডপ পরিদর্শন, আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী ভাঙ্গুড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত নবাবগঞ্জে সড়কের পাশের নালা থেকে অর্ধগলিত বৃদ্ধের মরদেহ উদ্ধার নাসিরনগরে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত রামগড়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন, অগ্নিনির্বাপণ মহড়া সোনারগাঁও দেশীয় কেরু মদসহ ২ জন আটক সিংড়ায় ৪ লাখ টাকার চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস ময়মনসিংহ বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত, ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতায় জোর লালমনিরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় মহড়া
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

ময়মনসিংহ বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত, ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতায় জোর

প্রতিবেদকের নাম / ১৫ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

 

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহ বিভাগীয় উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার।

সভায় ময়মনসিংহ বিভাগের চলমান উন্নয়ন কার্যক্রম, ডেঙ্গু প্রতিরোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্বাস্থ্যসেবা, সড়ক যোগাযোগ, কৃষি উৎপাদন ও নগর ব্যবস্থাপনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার পাশাপাশি সরকারি উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, ডেঙ্গু পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হলেও বর্তমানে স্থিতিশীল রয়েছে। পরিচ্ছন্নতা কার্যক্রম ও সম্মিলিত সচেতনতার কারণে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। এ অবস্থা ধরে রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বিভাগীয় কমিশনার আরও বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে আগামী তিন মাস পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার রাখতে হবে। সরকারি দপ্তরগুলোকে নিজ নিজ কার্যালয় ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদেরও এ কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে।

সরকারের গুরুত্বপূর্ণ ও ফ্ল্যাগশিপ প্রকল্প বাস্তবায়নের বিষয়ে তিনি বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও হেলথ কার্ডের মতো গুরুত্বপূর্ণ উদ্যোগগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরপ্রধানদের আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। এসব প্রকল্পের অগ্রগতি নিয়মিত তদারকি করতে হবে এবং বাস্তবায়নে কোনো ধরনের অবহেলা করা যাবে না।

উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন প্রসঙ্গে বিভাগীয় কমিশনার বলেন, চলমান প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হবে। কোনো প্রকল্প বাস্তবায়নে বিলম্ব হলে তার কারণ চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নিতে হবে। প্রয়োজনে ঠিকাদার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে প্রকল্পের কাজের অগ্রগতি নিশ্চিত করতে হবে।

সিনিয়র সহকারী কমিশনার মো. খবিরুল আহসানের সঞ্চালনায় সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার জন কেনেডি জাম্বিল, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি, বিভাগের চার জেলার জেলা প্রশাসক এবং বিভাগীয় পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
13 October 2026

ময়মনসিংহ বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত, ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতায় জোর

www.dainikkagoj.com
13 October 2026

ময়মনসিংহ বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত, ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতায় জোর

www.dainikkagoj.com