শিরোনাম
নেত্রকোনায় মিথ্যা ধর্ষণ মামলায় নারীকে এক বছরের কারাদণ্ড লংগদুতে পূজামণ্ডপ পরিদর্শন, আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী ভাঙ্গুড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত নবাবগঞ্জে সড়কের পাশের নালা থেকে অর্ধগলিত বৃদ্ধের মরদেহ উদ্ধার নাসিরনগরে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত রামগড়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন, অগ্নিনির্বাপণ মহড়া সোনারগাঁও দেশীয় কেরু মদসহ ২ জন আটক সিংড়ায় ৪ লাখ টাকার চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস ময়মনসিংহ বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত, ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতায় জোর লালমনিরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় মহড়া
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

ভাঙ্গুড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

প্রতিবেদকের নাম / ১৪ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

 

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:

পাবনার ভাঙ্গুড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি, অগ্নিনির্বাপণ মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মাওলানা মো. আলী আছগার।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান, ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাকিউল আজমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দিবসটির প্রতিপাদ্য ছিল ‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’। এ উপলক্ষে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। পরে অগ্নিনির্বাপণ মহড়ায় আগুন নিয়ন্ত্রণের কৌশল ও অগ্নিনির্বাপক যন্ত্রের সঠিক ব্যবহার প্রদর্শন করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি, জনসচেতনতা ও সমন্বিত উদ্যোগের বিকল্প নেই। ব্যক্তি, পরিবার ও সামাজিক পর্যায়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় প্রশিক্ষণ ও প্রস্তুতি নিশ্চিত করতে হবে। এর মাধ্যমে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
13 October 2026

ভাঙ্গুড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

www.dainikkagoj.com
13 October 2026

ভাঙ্গুড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

www.dainikkagoj.com