শিরোনাম
নেত্রকোনায় মিথ্যা ধর্ষণ মামলায় নারীকে এক বছরের কারাদণ্ড লংগদুতে পূজামণ্ডপ পরিদর্শন, আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী ভাঙ্গুড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত নবাবগঞ্জে সড়কের পাশের নালা থেকে অর্ধগলিত বৃদ্ধের মরদেহ উদ্ধার নাসিরনগরে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত রামগড়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন, অগ্নিনির্বাপণ মহড়া সোনারগাঁও দেশীয় কেরু মদসহ ২ জন আটক সিংড়ায় ৪ লাখ টাকার চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস ময়মনসিংহ বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত, ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতায় জোর লালমনিরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় মহড়া
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

রামগড়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন, অগ্নিনির্বাপণ মহড়া

প্রতিবেদকের নাম / ১৯ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

 

মো. মাসুদ রানা, বিশেষ প্রতিনিধি:

“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির রামগড়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়ার আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় রামগড় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখার যৌথ উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম করিম। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ হলেও দুর্যোগ মোকাবিলায় দেশের সক্ষমতা বিশ্বজুড়ে প্রশংসিত। প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি অগ্নিকাণ্ডের মতো মানবসৃষ্ট দুর্ঘটনা মোকাবিলায় সবাইকে সচেতন থাকতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে দুর্যোগ মোকাবিলায় প্রশিক্ষিত করে তোলা জরুরি।

পরে রামগড় ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা বিশ্বান্তর বড়ুয়ার নেতৃত্বে ফায়ার সার্ভিসের সদস্যরা অগ্নিনির্বাপণ মহড়া প্রদর্শন করেন। মহড়ায় রান্নার গ্যাসের সিলিন্ডারে আগুন লাগলে কীভাবে দ্রুত ও নিরাপদে তা নিয়ন্ত্রণ করতে হয়, সে বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। শিক্ষার্থীরা আগ্রহের সঙ্গে মহড়া পর্যবেক্ষণ করে এবং প্রাথমিক অগ্নিনির্বাপণ কৌশল সম্পর্কে ধারণা লাভ করে।

অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীন আল জান্নাত, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম, উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক শেফায়েত উল্লাহ, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুমন মিয়া, আইসিটি কর্মকর্তা মো. রেহান উদ্দিন এবং সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী রহমত উল্লাহসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
13 October 2026

রামগড়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন, অগ্নিনির্বাপণ মহড়া

www.dainikkagoj.com
13 October 2026

রামগড়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন, অগ্নিনির্বাপণ মহড়া

www.dainikkagoj.com