শিরোনাম
নেত্রকোনায় মিথ্যা ধর্ষণ মামলায় নারীকে এক বছরের কারাদণ্ড লংগদুতে পূজামণ্ডপ পরিদর্শন, আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী ভাঙ্গুড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত নবাবগঞ্জে সড়কের পাশের নালা থেকে অর্ধগলিত বৃদ্ধের মরদেহ উদ্ধার নাসিরনগরে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত রামগড়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন, অগ্নিনির্বাপণ মহড়া সোনারগাঁও দেশীয় কেরু মদসহ ২ জন আটক সিংড়ায় ৪ লাখ টাকার চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস ময়মনসিংহ বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত, ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতায় জোর লালমনিরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় মহড়া
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

সোনারগাঁও দেশীয় কেরু মদসহ ২ জন আটক

প্রতিবেদকের নাম / ১৭ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

 

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা:

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ছয় বোতল দেশীয় তৈরি কেরু মদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ এন্ড ক্রাইমস) মো.তারিক আল মেহেদী।

এর আগে সোমবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার জামপুর ইউনিয়নের উটমা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএম এর নির্দেশে ও সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএম এর তত্ত্বাবধানে সোমবার সন্ধায় সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মামুনুর রশিদের নেতৃত্বে জামপুর ইউনিয়নের উটমা এলাকায় অভিযান চালিয়ে মোঃ সুমন মিয়া (১৯) ও মোঃ সিয়াম হোসেন (২০) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ০৬ (ছয়) বোতল দেশীয় তৈরি কেরু মদ উদ্ধার করা হয়।

এবিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক (পিপিএম) জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরো জানান,মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
13 October 2026

সোনারগাঁও দেশীয় কেরু মদসহ ২ জন আটক

www.dainikkagoj.com
13 October 2026

সোনারগাঁও দেশীয় কেরু মদসহ ২ জন আটক

www.dainikkagoj.com