শিরোনাম
লংগদুতে পোনা অবমুক্ত, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় মৎস্য পক্ষ পালিত এমপি আয়নুল হকের ওপর হামলা: রায়গঞ্জে গ্রেফতার ১ নবাবগঞ্জে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ তাড়াশে অনলাইন জুয়া চক্রের দুই সদস্য গ্রেপ্তার, ৩ মোবাইল জব্দ সোনারগাঁয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষকদের সম্মাননা সোনারগাঁয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত রামগতি থানার ওসির সঙ্গে রামগতি প্রেসক্লাবের মতবিনিময় নিরাপদ মাছ উৎপাদন ও দেশীয় প্রজাতি সংরক্ষণের আহ্বানে দোহারে মৎস্য পক্ষ পালিত চুয়াডাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন কীটনাশক-সার ও ভেজাল শিশু খাদ্য বিক্রি, সিরাজগঞ্জে দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

লংগদুতে পোনা অবমুক্ত, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় মৎস্য পক্ষ পালিত

প্রতিবেদকের নাম / ৭ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

 

লংগদু প্রতিনিধি:

‘রূপালি মৎস্য, স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটির লংগদুতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে পোনা মাছ অবমুক্তকরণ, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সোমবার (১৭ আগস্ট) সকাল ১০টায় লংগদু উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসাইন।

লংগদু উপজেলা মৎস্য কর্মকর্তা নব আলো চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওয়াসিফ রহমান, উপজেলা হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ মো. আসিফ মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন চাকমাসহ উপজেলার প্রান্তিক মৎস্যচাষিরা।

এর আগে উপজেলা মৎস্য পুকুরে পোনা মাছ অবমুক্ত করার মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে ব্যানার ও ফেস্টুন নিয়ে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

অনুষ্ঠানে বক্তারা দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ, দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি এবং নিরাপদ মাছ উৎপাদনে মৎস্যচাষিদের আরও সচেতন ও উদ্যোগী হওয়ার আহ্বান জানান।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
17 August 2026

লংগদুতে পোনা অবমুক্ত, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় মৎস্য পক্ষ পালিত

www.dainikkagoj.com
17 August 2026

লংগদুতে পোনা অবমুক্ত, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় মৎস্য পক্ষ পালিত

www.dainikkagoj.com