শিরোনাম
কমলনগরে পুলিশের তৎপরতা  জুয়া-মাদক পাচার-কারবারিদের  ‘আতঙ্ক”  ওসি ফরিদুল তাড়াশে নারী আটক, ইয়াবা ও চায়না চাকু জব্দ উল্লাপাড়ায় পরিবার কল্যাণ পরিদর্শিকার বিরুদ্ধে অনিয়মিত উপস্থিতি ও দায়িত্বে অবহেলার অভিযোগ দরুদ, মিলাদ-কিয়াম ও মোনাজাতের আধ্যাত্মিক আবহে আলহাজ্ব আবুল কাসেম মোজাদ্দেদী (রহ.)-এর ১১তম মৃত্যুবার্ষিকী পালিত পাবনার ভাঙ্গুড়ায় হাম ও ডেঙ্গুর প্রকোপ; রোগীর চাপ হাসপাতালে নাসিরনগরে সোনালি ফসলে হাসছে কৃষক, মাঠে মাঠে ধান উঠানোর ব্যস্ততা বারহাট্টা বাজারের নিরাপত্তায় সিসি ক্যামেরা স্থাপন, উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল হক পথচারী ও এতিমদের শীতবস্ত্র দিলো মানবিক ইউএনও আরিফুর রহমান টেকনাফে কায়ুকখালী খালের উন্নয়নকাজ শুরু, বদলে যাবে পৌর এলাকার চিত্র রামগড়ে ফেনী নদী থেকে সাবেক বিজিবি সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

রায়গঞ্জে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, জরিমানা ২ হাজার টাকা

প্রতিবেদকের নাম / ১১৫ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

ফিরোজ আল আমিন

নিজস্ব প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জে অভিযান চালিয়ে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। এ সময় নিষিদ্ধ মাছ মজুতের দায়ে দুজনকে মোট ২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দ করা মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সলঙ্গা ইউনিয়নের কুতুবের চর মৎস্য আড়তে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবিরের নেতৃত্বে অভিযানে উপজেলা মৎস্য বিভাগের কর্মকর্তারা অংশ নেন।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, কুতুবের চর মৎস্য আড়তে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ২৬ মণ পিরানহা মাছ জব্দ করা হয়। নিষিদ্ধ মাছ মজুতের দায়ে সংশ্লিষ্ট দুজনকে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, পিরানহা দেশীয় মাছের জন্য ক্ষতিকর একটি প্রজাতি। জলাশয়ে এ মাছ ছড়িয়ে পড়লে দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে পড়তে পারে। এ কারণে দেশে পিরানহা মাছের চাষ ও বেচাকেনা নিষিদ্ধ। তবে মাছগুলো খাদ্য হিসেবে গ্রহণে মানবদেহের জন্য ঝুঁকি না থাকায় জব্দ করা মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।

অভিযানকালে থানা পুলিশ, উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
05 November 2026

রায়গঞ্জে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, জরিমানা ২ হাজার টাকা

www.dainikkagoj.com
05 November 2026

রায়গঞ্জে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, জরিমানা ২ হাজার টাকা

www.dainikkagoj.com