বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম

সলঙ্গায় লাউখেত থেকে নারী গ্রাম পুলিশের মরদেহ উদ্ধার

Reporter Name / ৬৭ Time View
Update : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

​সিরাজগঞ্জ প্রতিনিধি:

​সিরাজগঞ্জের সলঙ্গায় লাউখেত থেকে আন্না রানী দাস (৪৫) নামে এক নারী গ্রাম পুলিশের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ অক্টোবর) সকালে সলঙ্গা ইসলামি উচ্চ বিদ্যালয়ের পাশে একটি লাউখেতে স্থানীয়রা মরদেহটি দেখতে পান।

​নিহত আন্না রানী দাস সলঙ্গা ইউনিয়ন পরিষদের দফাদার পদে কর্মরত ছিলেন এবং ভরমোহনী দাসপাড়া গ্রামের মৃত বিজেন চন্দ দাসের স্ত্রী।

​সলঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মনোজিৎ নন্দী জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ এম এ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর