নিজস্ব প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও অসুস্থ বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুর রহমান মিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন তাড়াশ উপজেলা যুবদলের আহ্বায়ক এফ এম শাহ আলম এবং তাড়াশ পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী নজরুল প্রধান।
সম্প্রতি তারা অসুস্থ বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুর রহমান মিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং সুস্থতা কামনা করেন।
সাক্ষাৎকালে যুবদল নেতারা বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুর রহমান মিয়ার দেশের স্বাধীনতা অর্জনে অবদান ও আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তারা বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। মহান মুক্তিযুদ্ধে তাদের সাহসিকতা ও আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। তাই অসুস্থ ও বয়োবৃদ্ধ মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়ানো এবং তাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব।
এ সময় তারা বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুর রহমান মিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু প্রত্যাশা করেন।
বীর মুক্তিযোদ্ধার প্রতি যুবদল নেতাদের এ মানবিক উদ্যোগ স্থানীয়ভাবে শ্রদ্ধা ও সহমর্মিতার দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।