শিরোনাম
সিরাজগঞ্জ-পাবনায় ১০৩ অস্ত্র উদ্ধার সিরাজগঞ্জে ৫৩০ বোতল ফেনসিডিলসহ আটক দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড অসুস্থ বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুর রহমান মিয়ার স্বাস্থ্যের খোঁজ নিলেন যুবদল নেতারা সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি তাড়াশে দলিল জালিয়াতির মামলায় এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার তাড়াশে মিছিলের প্রস্তুতির অভিযোগে আওয়ামী লীগের ৪ সমর্থক গ্রেপ্তার সিরাজগঞ্জে ৬৫ চরমপন্থির আত্মসমর্পণ, পুনর্বাসনের আশ্বাস সরকারের তাড়াশ ডিগ্রি কলেজে একমাত্র জিপিএ-৫ পেলেন নাহিদ, পাসের হার ৩০.৮৯ শতাংশ জরুরি নিখোঁজ বিজ্ঞপ্তি সিরাজগঞ্জে ২৫৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

সিরাজগঞ্জ-পাবনায় ১০৩ অস্ত্র উদ্ধার

প্রতিবেদকের নাম / ৩ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

ফিরোজ আল আমিন

নিজস্ব প্রতিনিধি:

সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০৩টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১ হাজার ১৩৬ রাউন্ড তাজা গুলি, ১৫টি ম্যাগাজিন, ৯৫টি দেশীয় অস্ত্র ও ৮টি ওয়াকিটকি সেট উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১২ (এসআরবি-১২)।

গত ১ নভেম্বর আত্মসমর্পণ করা ৬৫ জন চরমপন্থীর দেওয়া তথ্য এবং নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

এসআরবি-১২-এর পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে এম এ মামুন খান চিশতী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর এসআরবি-১২-এর পৃষ্ঠপোষকতায় সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার মোট ৬৫ জন চরমপন্থী আত্মসমর্পণ করেন। তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সিরাজগঞ্জ জেলার তাড়াশ, উল্লাপাড়া ও সলঙ্গা থানা এবং পাবনা জেলার সাঁথিয়া ও আতাইকুলা থানা এলাকার বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয়েছে।

এসআরবি-১২ জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে ব্যাটালিয়নটি। জঙ্গি, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
04 November 2026

সিরাজগঞ্জ-পাবনায় ১০৩ অস্ত্র উদ্ধার

www.dainikkagoj.com
04 November 2026

সিরাজগঞ্জ-পাবনায় ১০৩ অস্ত্র উদ্ধার

www.dainikkagoj.com