শিরোনাম
কমলনগরে পুলিশের তৎপরতা  জুয়া-মাদক পাচার-কারবারিদের  ‘আতঙ্ক”  ওসি ফরিদুল তাড়াশে নারী আটক, ইয়াবা ও চায়না চাকু জব্দ উল্লাপাড়ায় পরিবার কল্যাণ পরিদর্শিকার বিরুদ্ধে অনিয়মিত উপস্থিতি ও দায়িত্বে অবহেলার অভিযোগ দরুদ, মিলাদ-কিয়াম ও মোনাজাতের আধ্যাত্মিক আবহে আলহাজ্ব আবুল কাসেম মোজাদ্দেদী (রহ.)-এর ১১তম মৃত্যুবার্ষিকী পালিত পাবনার ভাঙ্গুড়ায় হাম ও ডেঙ্গুর প্রকোপ; রোগীর চাপ হাসপাতালে নাসিরনগরে সোনালি ফসলে হাসছে কৃষক, মাঠে মাঠে ধান উঠানোর ব্যস্ততা বারহাট্টা বাজারের নিরাপত্তায় সিসি ক্যামেরা স্থাপন, উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল হক পথচারী ও এতিমদের শীতবস্ত্র দিলো মানবিক ইউএনও আরিফুর রহমান টেকনাফে কায়ুকখালী খালের উন্নয়নকাজ শুরু, বদলে যাবে পৌর এলাকার চিত্র রামগড়ে ফেনী নদী থেকে সাবেক বিজিবি সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

তাড়াশে স্কুল ভবন থেকে পড়ে ছাত্র গুরুতর আহত

প্রতিবেদকের নাম / ৬৭ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

ফিরোজ আল আমিন

নিজস্ব প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের বানিয়াবউ এইচ.এস. উচ্চ বিদ্যালয়ের তিনতলা ভবনের বারান্দা থেকে পড়ে মো. আরাফাত হোসেন (১২) নামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত আরাফাত হোসেন উপজেলার নবীপুর গ্রামের শহিদুল ইসলাম কুটির ছেলে।

স্থানীয় বাসিন্দা ও বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার সকালে আরাফাত বিদ্যালয়ে আসে। তবে ক্লাস শুরুর আগেই বিদ্যালয়ে পৌঁছালে সেখানে কোনো শিক্ষক উপস্থিত ছিলেন না বলে অভিযোগ উঠেছে। এ সময় বিদ্যালয়ের তিনতলার বারান্দা থেকে নিচে পড়ে গুরুতর আহত হয় সে।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ দুর্ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্বশীলতা ও শিক্ষার্থীদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। আহত শিক্ষার্থীর পরিবার ও স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয় ভবনের বারান্দায় পর্যাপ্ত নিরাপত্তা বেষ্টনী বা রেলিংয়ের অভাব এবং শিক্ষকদের যথাযথ নজরদারি না থাকায় এ ধরনের দুর্ঘটনা ঘটেছে।

শিক্ষার্থীদেরও অভিযোগ, বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক সময়মতো প্রতিষ্ঠানে উপস্থিত হন না। দুর্ঘটনার সময়ও বিদ্যালয়ে কোনো শিক্ষক ছিলেন না বলে তারা দাবি করেন।

এ বিষয়ে বানিয়াবউ এইচ.এস. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান দুলাল বলেন, “ঘটনার সময় আমি বিদ্যালয়ে ছিলাম না। সংবাদ পেয়ে সকাল ১০টা ৩০ মিনিটের দিকে বিদ্যালয়ে আসি।”

তবে দুর্ঘটনার কারণ, বিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা ও শিক্ষকদের উপস্থিতি নিয়ে সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এ ঘটনায় বিদ্যালয় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ভবনের ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তা বেষ্টনী স্থাপন, শিক্ষকদের সময়মতো উপস্থিতি নিশ্চিত করা এবং দুর্ঘটনার কারণ ও সম্ভাব্য অবহেলা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
04 November 2026

তাড়াশে স্কুল ভবন থেকে পড়ে ছাত্র গুরুতর আহত

www.dainikkagoj.com
04 November 2026

তাড়াশে স্কুল ভবন থেকে পড়ে ছাত্র গুরুতর আহত

www.dainikkagoj.com