শিরোনাম
তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত শেরপুরে অনুদানের ফাঁদে বৃদ্ধার স্বর্ণের চেইন হাতিয়ে নিল প্রতারক চক্র ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ পুলিশের অভিযানে খালের কচুরিপানার নিচ থেকে মাদক কারবারি আটক রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা টেকনাফে বদলি ফেরত এলো হাওড়ের ফসল রক্ষা বাঁধের ২,৬৪৪ সিসি ব্লক সোনারগাঁওয়ে সওজের জায়গায় অবৈধ পাঁচ শতাধিক দোকান-স্থাপনা উচ্ছেদ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

সীতাকুণ্ডে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত

প্রতিবেদকের নাম / ৩৯ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

 

মোঃ হোসেন, চট্টগ্রাম প্রতিনিধি

‘স্বনির্ভর দেশ সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের সীতাকুণ্ডে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, মৎস্যচাষী ও উদ্যোক্তাদের পুরস্কার প্রদান এবং মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

রোববার (১৬ আগস্ট) সকাল ১১টার দিকে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সীতাকুণ্ড উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোতাছিম বিল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. ফখরুল ইসলাম বলেন, দেশের অর্থনীতি, পুষ্টি ও কর্মসংস্থানে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। দেশীয় প্রজাতির মাছের বিলুপ্তি রোধে সবাইকে আরও সচেতন হতে হবে। পাশাপাশি জলাশয়ের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে হবে। মৎস্য খাতে বিশেষ অবদান রাখার জন্য সফল চাষিদের পুরস্কৃত করা হচ্ছে বলেও তিনি জানান।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোতাছিম বিল্লাহ বলেন, জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মৎস্য পোনা অবমুক্তকরণ, মৎস্য খাতে সরকারের অগ্রগতি ও সাফল্যবিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন, মাছ চাষে উদ্যোক্তাদের পরামর্শ প্রদান এবং পুকুরের মাটি ও পানি পরীক্ষা করাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্লোল বড়ুয়া, সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আলতাফ হোসেন, সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্যচাষী ও উদ্যোক্তারা।

অনুষ্ঠানের শেষপর্বে মৎস্য খাতে অবদান রাখার জন্য নির্বাচিত সফল মৎস্যচাষী ও উদ্যোক্তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
16 August 2026

সীতাকুণ্ডে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত

www.dainikkagoj.com
16 August 2026

সীতাকুণ্ডে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত

www.dainikkagoj.com