শিরোনাম
টাঙ্গাইল-৫ আসনের সাবেক এমপি মীর মাজেদুর রহমানের ইন্তেকাল নবাবগঞ্জে ছাদে বিশেষ কৌশলে গাঁজা চাষ, যুবক আটক কমলনগরে ইসলামী আন্দোলনের নতুন কমিটি গঠন নজরুল বর্ষে আসছে তুলতুলের ‘ছোটদের নজরুল’ কমলনগরে মেঘনার চর দখল নিয়ে উত্তেজনা রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা, আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত শেরপুরে অনুদানের ফাঁদে বৃদ্ধার স্বর্ণের চেইন হাতিয়ে নিল প্রতারক চক্র ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

সীতাকুণ্ডে সরকারি খাল দখল করে গাইডওয়াল নির্মাণের অভিযোগ, বিএসআরএমের অস্বীকার

প্রতিবেদকের নাম / ৩০ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১ আগস্ট, ২০২৬

 

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি সরকারি খালের অংশ দখল করে গাইডওয়াল নির্মাণের অভিযোগ উঠেছে শিল্পপ্রতিষ্ঠান বিএসআরএমের বিরুদ্ধে। উপজেলার জোড়ামতল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশে অবস্থিত খালে এ নির্মাণকাজ চলায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, গাড়ির ডিপো নির্মাণের উদ্দেশ্যে বিএসআরএম তাদের নিজস্ব জমির সঙ্গে সরকারি খালের একটি অংশ ভরাট করে গাইডওয়াল নির্মাণ করছে। ইতোমধ্যে খালের ভেতরে পাইলিং ও ফিলিংয়ের কাজও করা হয়েছে বলে তারা দাবি করেন।

এলাকাবাসীর আশঙ্কা, খালের পানি প্রবাহ বাধাগ্রস্ত হলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। পাশাপাশি পানি চলাচল বন্ধ হয়ে গেলে ময়লা-আবর্জনা জমে দুর্গন্ধ ছড়াবে এবং মশার প্রজনন বেড়ে ডেঙ্গুসহ বিভিন্ন রোগের ঝুঁকি বৃদ্ধি পাবে।

স্থানীয় বাসিন্দারা জানান, এটি বহু বছরের পুরোনো সরকারি খাল। তারা খাল দখলের বিরোধিতা করলেও প্রভাবশালীদের কারণে তা ঠেকাতে পারছেন না। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

সরেজমিনে দেখা যায়, জোড়ামতল বাজারসংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশে অবস্থিত খালের একটি অংশে নির্মাণকাজ চলমান রয়েছে।

অভিযোগের বিষয়ে বিএসআরএমের কর্মকর্তা মো. ইসমাইল হোসেন বলেন, “আমরা সার্ভেয়ারের মাধ্যমে জমি মেপে কাজ করছি। সরকারি খালের কোনো অংশ দখল করা হয়নি।”

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী সৈয়দ আশরাফ আলী বলেন, “খাল ভরাটের বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য বা সার্ভে নেই। বিষয়টি তদন্ত করে দেখা হবে।”

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম বলেন, “খাল দখলের বিষয়টি আমাদের জানা নেই। অভিযোগের সত্যতা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনায় স্থানীয়রা দ্রুত তদন্ত করে সরকারি খাল রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
01 August 2026

সীতাকুণ্ডে সরকারি খাল দখল করে গাইডওয়াল নির্মাণের অভিযোগ, বিএসআরএমের অস্বীকার

www.dainikkagoj.com
01 August 2026

সীতাকুণ্ডে সরকারি খাল দখল করে গাইডওয়াল নির্মাণের অভিযোগ, বিএসআরএমের অস্বীকার

www.dainikkagoj.com