শিরোনাম
ভাঙ্গুড়ায় মাদকসেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৬ মাসের কারাদণ্ড ও জরিমানা চেয়ারম্যান প্রার্থী ঘোষণার জেরে বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, পাল্টা অভিযোগও চুয়াডাঙ্গা-২ আসনের ১০টি মসজিদে সরকারি অনুদানের বরাদ্দপত্র হস্তান্তর করলেন এমপি রুহুল আমিন এক ইঞ্চি নয়, এক বালুকণার ওপরও কাউকে পা রাখতে দেব না”—ডা. শফিকুর রহমান সীতাকুণ্ডে গৃহবধূকে ধর্ষণচেষ্টা ও লুটপাটের অভিযোগ, থানায় মামলা ১০ টাকা চাঁদা না দেওয়ায় অটোরিকশা চালক হত্যা: দেড় মাস পর প্রধান আসামি গ্রেপ্তার মসজিদকুড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত মাসুম বিল্লাহ বদলগাছীতে স্ত্রী ও সন্তানের স্বীকৃতি দাবি করে নারীর সংবাদ সম্মেলন খাস পুকুর নিয়ে বিরোধ: সিংড়ায় গ্রামবাসীর বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’র অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন সেনবাগে কর্মরত সংবাদকর্মীদের সঙ্গে সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের মতবিনিময় সভা
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

চেয়ারম্যান প্রার্থী ঘোষণার জেরে বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, পাল্টা অভিযোগও

প্রতিবেদকের নাম / ৯ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

 

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়াকে কেন্দ্র করে এক বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ অভিযোগের তীর উঠেছে উপজেলার শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করে পাল্টা হুমকির অভিযোগ করেছেন অভিযুক্ত নেতা।

শুক্রবার বিকেলে উপজেলার উদ্ভবগঞ্জ এলাকার একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সোনারগাঁ থানা বিএনপির সহ-যুববিষয়ক সম্পাদক নোবেল মীর।

সংবাদ সম্মেলনে নোবেল মীর দাবি করেন, গত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের আমলে তিনি মামলা, হামলা ও জেল-জুলুমের শিকার হয়েছেন। আওয়ামী লীগ সরকারের পতনের পরও তিনি নিজ দলের কিছু নেতাকর্মীর প্রতারণা ও ষড়যন্ত্রের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন। তিনি বলেন, সম্প্রতি শম্ভুপুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর থেকে ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম তাকে দফায় দফায় প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন।

তিনি আরও জানান, এ বিষয়ে নিরাপত্তা চেয়ে সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তবে পুলিশ তদন্তের আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোনো কার্যকর প্রতিকার পাননি বলে অভিযোগ করেন তিনি।

নোবেল মীরের দাবি, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমও চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। রাজনৈতিক প্রতিপক্ষকে দমনে জাহাঙ্গীর আলম কৌশলে ১৪ বছর আগের একটি চেক চুরি করে নিয়ে বর্তমানে ‘চেক ডিজঅনার’ মামলার হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।

এছাড়া, তিনি অভিযোগ করেন যে, জাহাঙ্গীর আলম আওয়ামী লীগ ও জাতীয় পার্টির কিছু নেতাকর্মীর সঙ্গে নিয়ে দলীয় কার্যক্রম পরিচালনা করছেন, যা দলের ত্যাগী নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত জাহাঙ্গীর আলম। তিনি বলেন, “নোবেল মীরের আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। বরং তিনি নিজেই ইউনিয়ন পরিষদে সবার সামনে আমাকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন।”

ঘটনাটি এলাকায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও উত্তেজনার সৃষ্টি করেছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
03 July 2026

চেয়ারম্যান প্রার্থী ঘোষণার জেরে বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, পাল্টা অভিযোগও

www.dainikkagoj.com
03 July 2026

চেয়ারম্যান প্রার্থী ঘোষণার জেরে বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, পাল্টা অভিযোগও

www.dainikkagoj.com