শিরোনাম
একটি বজ্রপাত বদলে দিল জীবন ২৪ বছরে সাড়ে ১১ হাজার তালবীজ, দর্জি আবুল কালামের সবুজ স্বপ্ন ক্যান্সারে আক্রান্ত ১৬ বছরের হাফেজ সোহানুরের চিকিৎসায় সহায়তার আকুতি দুর্গাপুরের খানাখন্দের সড়ক সংস্কারে এগিয়ে এলেন বিএনপি নেতা মীম বিশেষজ্ঞ মূল্যায়ন ছাড়াই বড় সরদার বাড়ি মেরামতের অভিযোগ স্বাধীন বিশেষজ্ঞ দলের কারিগরি মূল্যায়নের দাবি তাড়াশে জাতীয় উৎপাদনশীলতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা বারহাট্টায় ভুয়া ডেন্টাল চিকিৎসককে ২৫ হাজার টাকা জরিমানা, চেম্বার বন্ধের নির্দেশ বদলগাছীতে জমি বিরোধের জেরে পিতা-পুত্রকে হামলা, হাসপাতালে ভর্তি ভাঙ্গুড়া থেকে অসুস্থ গরু কিনে মাংস বিক্রির চেষ্টা, ফরিদপুরে দুজন আটক ময়মনসিংহে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা কয়রার ফতেকাটি মাদ্রাসা এখন এলাকার গর্ব
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

ভাঙ্গুড়ায় মাদকসেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৬ মাসের কারাদণ্ড ও জরিমানা

প্রতিবেদকের নাম / ৪৩ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

 

বিশেষ প্রতিনিধি:

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) রাত ৮টার দিকে ভাঙ্গুড়া পৌরসভার কালীবাড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদকসেবনের প্রমাণ পাওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মো. জাকির শাহ (৪৫)-কে দোষী সাব্যস্ত করা হয়। তিনি ভাঙ্গুড়া উপজেলার মেন্দা শাহপাড়া এলাকার মৃত জলিল শাহের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত মো. জাকির শাহকে ৫০০ টাকা অর্থদণ্ড এবং ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভাঙ্গুড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। এ সময় ভাঙ্গুড়া থানার পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
03 July 2026

ভাঙ্গুড়ায় মাদকসেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৬ মাসের কারাদণ্ড ও জরিমানা

www.dainikkagoj.com
03 July 2026

ভাঙ্গুড়ায় মাদকসেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৬ মাসের কারাদণ্ড ও জরিমানা

www.dainikkagoj.com