শিরোনাম
রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: কিশোরের ছুরিকাঘাতে যুবক নিহত পার্বতীপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ আদমদীঘিতে ক্যাশ মেমো ছাড়াই সার পরিবহন: ১৫ হাজার টাকা জরিমানা, গুদাম সিলগালা কয়রার ফতেকাটি কুশোডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়: জরাজীর্ণ ঝুপড়িতে ১৫৫ শিক্ষার্থী, দ্রুত নতুন ভবনের দাবি পঞ্চগড়ে কৃষিঋণ মওকুফ সনদ বিতরণ: ‘সারের কোনো সংকট নেই, কারসাজি করলে আইনের হাতে তুলে দিন’ — প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সিংড়ায় আবাদি জমিতে অবৈধ পুকুর খনন, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা সাপের কামড়ে হাসপাতালে ভর্তি ওঝা ইমরান, পূর্ণাঙ্গ চিকিৎসা না নিয়েই বাড়ি ফিরলেন জয়পুরহাটে ডিবির অভিযানে ৫৫১ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার, ব্যবসায়ী আটক দর্শনা পৌর মেয়র হলে ৮ অগ্রাধিকার বাস্তবায়ন করবো: এনামুল হক শাহ মুকুল মাদকমুক্ত সমাজ গঠনে পরিবারকেই মূল ভূমিকা নিতে হবে: ময়মনসিংহে প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন

সীতাকুণ্ডে গৃহবধূকে ধর্ষণচেষ্টা ও লুটপাটের অভিযোগ, থানায় মামলা

প্রতিবেদকের নাম / ১৭ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

 

মো. হোসেন, চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জেলেপাড়া এলাকায় এক গৃহবধূকে অস্ত্রের মুখে ধর্ষণচেষ্টা ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে জেলেপাড়া এলাকার বাসিন্দা বিপ্লব দাসের বাড়িতে এ ঘটনা ঘটে। ওই সময় বিপ্লব দাস মাছ ধরার কাজে সাগরে ছিলেন এবং তার স্ত্রী পূজা দাস (২০) বাড়িতে একা অবস্থান করছিলেন। এ সুযোগে পাশের এলাকার রবিউল (৩০) নামে এক ব্যক্তি ঘরে প্রবেশ করে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী চিৎকার করলে আশপাশের লোকজন ঘটনাস্থলের দিকে এগিয়ে আসতে শুরু করেন। এ সময় অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়। পালানোর সময় ঘর থেকে নগদ টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে যাওয়ারও অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীর স্বামী বিপ্লব দাস জানান, তিনি ঘটনার রাতে সাগরে ছিলেন। সকালে বাড়ি ফিরে স্ত্রীর কাছ থেকে পুরো ঘটনা জানতে পারেন। পরে অভিযুক্ত রবিউলের বিরুদ্ধে সীতাকুণ্ড মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্ত ব্যক্তি এর আগেও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। তার কারণে স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে আতঙ্কের মধ্যে রয়েছেন বলে তিনি দাবি করেন।

জেলেপাড়া এলাকার কয়েকজন বাসিন্দা জানান, এ ঘটনার পর থেকে এলাকায় নিরাপত্তাহীনতা বিরাজ করছে। তারা অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার তদন্ত কর্মকর্তা আলমগীর জানান, বাড়বকুণ্ডের জেলেপাড়া এলাকায় ধর্ষণচেষ্টার অভিযোগে একটি মামলা গ্রহণ করা হয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
03 July 2026

সীতাকুণ্ডে গৃহবধূকে ধর্ষণচেষ্টা ও লুটপাটের অভিযোগ, থানায় মামলা

www.dainikkagoj.com
03 July 2026

সীতাকুণ্ডে গৃহবধূকে ধর্ষণচেষ্টা ও লুটপাটের অভিযোগ, থানায় মামলা

www.dainikkagoj.com