শিরোনাম
পটিয়ায় বন্যাদুর্গত ১৫০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দুই মাস পর মধ্যপাড়া পাথর খনিতে ফের পাথর উত্তোলন শুরু, কাজে ফিরেছেন শত শত শ্রমিক ভালুকায় উদ্দীপন কুমির খামার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী, বাণিজ্যিক সম্ভাবনার ওপর গুরুত্বারোপ ভাঙ্গুড়ায় মাদকসেবনের দায়ে ৬ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড সোনারগাঁয়ে আত্মসাৎ হওয়া ২৫ লাখ টাকার ‘ফ্রেশ’ সয়াবিন তেল উদ্ধার, ট্রাকচালক গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির রহস্য উদঘাটন, আন্তঃজেলা চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার বারহাট্টায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ দামুড়হুদায় বিলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, শোকে স্তব্ধ এলাকা সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে নতুন লাখপতিদের অনুদান, শিক্ষা ও চিকিৎসা সহায়তা প্রদান জেনারেল শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা গ্রহণ করে দেশকে এগিয়ে নিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

এক ইঞ্চি নয়, এক বালুকণার ওপরও কাউকে পা রাখতে দেব না”—ডা. শফিকুর রহমান

প্রতিবেদকের নাম / ১২ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

 

পলাশ পাল, নেত্রকোণা প্রতিনিধি

বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, “এই দেশ আপনার, আমার, আমাদের সকলের। দেশের এক ইঞ্চি জায়গা কেন, একটি বালুকণার ওপরও কাউকে পা রাখতে দেওয়া হবে না। প্রয়োজনে বিজিবির পাশাপাশি দেশপ্রেম ও ঈমানি শক্তি নিয়ে দেশের মানুষও সীমান্ত রক্ষায় দাঁড়িয়ে যাবে।”

শুক্রবার (৩ জুলাই) সকাল ১০টায় নেত্রকোণা জেলা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণে একটি বিল সংসদে এনেছে। তবে জামায়াতে ইসলামী মাদক নিয়ন্ত্রণ নয়, বরং মাদকের সম্পূর্ণ নির্মূল চায়। তিনি বলেন, “মাদক নিয়ন্ত্রণের অর্থ হচ্ছে সেটিকে কিছুটা সীমাবদ্ধ রাখা। আমরা তা চাই না। আমরা চাই সমাজ থেকে মাদক সম্পূর্ণ নির্মূল হোক। মাদককে প্রশ্রয় দিয়ে সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।”

তিনি আরও বলেন, সংসদে একজন সদস্য অভিযোগ করেছেন যে দেশের সবচেয়ে বড় মাদক চালান স্বরাষ্ট্রমন্ত্রীর নির্বাচনী এলাকা দিয়ে আসে। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমরা দেখতে চাই, স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর দায়িত্ব পালন নিজের এলাকা থেকেই শুরু করবেন।”

ডা. শফিকুর রহমান বলেন, জাতীয় সংসদে বিরোধী দল অন্ধের মতো বিরোধিতা করবে না। তবে সরকার যদি দেশ ও জনস্বার্থবিরোধী কোনো পদক্ষেপ গ্রহণ করে, তাহলে সংসদে তার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “জনস্বার্থবিরোধী কাজ হলে সংসদে বাঘের গর্জন শোনা যাবে। উন্নয়নের নামে কোনো নির্দিষ্ট গোষ্ঠীর পকেট ভারী করার দিন শেষ।”

মতবিনিময় সভায় তিনি নেত্রকোণার স্থানীয় সম্পদের সুষ্ঠু ব্যবহার, প্রশাসনিক কার্যক্রমের সুবিধার্থে অর্থবছর পরিবর্তন, সীমান্ত হত্যা বন্ধ এবং মাদকের ভয়াবহতা নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে সরকারের প্রতি আহ্বান জানান।

নেত্রকোণা জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ছাদেক আহমাদ হারিছের সভাপতিত্বে এবং জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও প্রচার-মিডিয়া সম্পাদক জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সাহাবুদ্দিন এবং কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য মনজুরুল ইসলাম ভূঁইয়া।

এ সময় আরও উপস্থিত ছিলেন নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য মাসুম মোস্তফা, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা মাহবুবুর রহমান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা কামাল উদ্দিন, নেত্রকোণা পৌর জামায়াতের নায়েবে আমীর আবুল হোসেন তালুকদারসহ দলীয় নেতাকর্মী ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
03 July 2026

এক ইঞ্চি নয়, এক বালুকণার ওপরও কাউকে পা রাখতে দেব না"—ডা. শফিকুর রহমান

www.dainikkagoj.com
03 July 2026

এক ইঞ্চি নয়, এক বালুকণার ওপরও কাউকে পা রাখতে দেব না"—ডা. শফিকুর রহমান

www.dainikkagoj.com