শিরোনাম
তাড়াশে আগুনে পুড়ে ছাই গরুর খাবারের খড়, থানায় জিডি কমলনগরে দাবিকৃত ১০ লাখ টাকা না পেয়ে বসতবাড়ির গাছ কাটার অভিযোগ কমলনগর প্রেসক্লাবে এমপি বীথিকা বিনতে হোসাইনের ক্রীড়া সামগ্রী প্রদান রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও আইনজীবী থেকে তথ্যমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ নেত্রকোণায় বিতর্ক কর্মশালা: যুক্তির মঞ্চে শাণিত হলো ১২০ শিক্ষার্থীর মেধা সোনারগাঁয়ে বাসের বক্সে ৯ কেজি গাঁজা, চালক-হেলপার আটক রামগতিতে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্তসহ গ্রেফতার ৩ কেরুজ চিনিকলে ফের লোকসান, পাঁচ বিভাগে মুনাফা সিরাজগঞ্জে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে চালক নিহত, হেলপার আহত নেত্রকোনায় বিনামূল্যের সার বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

১০ টাকা চাঁদা না দেওয়ায় অটোরিকশা চালক হত্যা: দেড় মাস পর প্রধান আসামি গ্রেপ্তার

প্রতিবেদকের নাম / ৪৫ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

 

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ১০ টাকা চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে অটোরিকশা চালক মুমিনুল মিয়া হত্যাকাণ্ডের প্রধান আসামি শাহিন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার প্রায় দেড় মাস পর শুক্রবার (৩ জুলাই) সকালে উপজেলার মেঘনাঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত শাহিন মিয়া উপজেলার সনমান্দি ইউনিয়নের দড়িকান্দি এলাকার নসর আলমের ছেলে। পরে তাকে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সোনারগাঁও উপজেলার সনমান্দি ইউনিয়নের দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় একটি সিন্ডিকেটের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বিভিন্ন অটোরিকশা ও সিএনজি চালকের কাছ থেকে প্রতিদিন ১০ টাকা করে চাঁদা আদায় করা হতো।

গত ১৭ মে বিকেলে অটোরিকশা চালক মুমিনুল মিয়া তার গাড়ি নিয়ে দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় গেলে শাহিন মিয়া তার কাছে ১০ টাকা চাঁদা দাবি করেন। এ সময় মুমিনুল দাবি করেন, তিনি এর আগে এক দফা চাঁদা দিয়েছেন। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে শাহিন মিয়া ও তার সহযোগীরা মুমিনুলকে বেধড়ক মারধর করে। অভিযোগ রয়েছে, এ সময় শাহিন মিয়া লাঠি দিয়ে তার মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় মুমিনুলকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২০ মে ভোর সাড়ে ৬টার দিকে তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের বড় ভাই মোবারক হোসেন বাদী হয়ে শাহিন মিয়াকে প্রধান আসামি করে সোনারগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই শাহিন মিয়া আত্মগোপনে ছিলেন। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবশেষে শুক্রবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনাঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সারোয়ার জানান, চাঁদার দাবিকে কেন্দ্র করে সংঘটিত মুমিনুল হত্যা মামলার প্রধান আসামি শাহিন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
03 July 2026

১০ টাকা চাঁদা না দেওয়ায় অটোরিকশা চালক হত্যা: দেড় মাস পর প্রধান আসামি গ্রেপ্তার

www.dainikkagoj.com
03 July 2026

১০ টাকা চাঁদা না দেওয়ায় অটোরিকশা চালক হত্যা: দেড় মাস পর প্রধান আসামি গ্রেপ্তার

www.dainikkagoj.com