শিরোনাম
তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত শেরপুরে অনুদানের ফাঁদে বৃদ্ধার স্বর্ণের চেইন হাতিয়ে নিল প্রতারক চক্র ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ পুলিশের অভিযানে খালের কচুরিপানার নিচ থেকে মাদক কারবারি আটক রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা টেকনাফে বদলি ফেরত এলো হাওড়ের ফসল রক্ষা বাঁধের ২,৬৪৪ সিসি ব্লক সোনারগাঁওয়ে সওজের জায়গায় অবৈধ পাঁচ শতাধিক দোকান-স্থাপনা উচ্ছেদ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও আইনজীবী থেকে তথ্যমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

প্রতিবেদকের নাম / ৭১ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

 

শিবলী সাদিক খান

রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও আইনজীবী হিসেবে দীর্ঘদিনের পথচলার পর সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হিসেবে নতুন দায়িত্বে যুক্ত হলেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় তাকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর বিধি ৩(৪) অনুযায়ী শুক্রবার দিবাগত মধ্যরাতে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে ২১ আগস্ট তিনি মন্ত্রী হিসেবে শপথ নেন।

ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান। রাজনীতির পাশাপাশি তিনি পেশায় একজন আইনজীবী ও শিক্ষাবিদ। ঢাকায় অবস্থিত ব্রিটিশ স্কুল অব ল-এর সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকার পাশাপাশি আইন পেশাতেও সক্রিয় রয়েছেন তিনি।

রাজনৈতিক পথচলা

আন্দালিব রহমান পার্থ ২০ এপ্রিল ১৯৭৪ সালে ভোলায় জন্মগ্রহণ করেন। তার বাবা নাজিউর রহমান মঞ্জু ছিলেন সাবেক মন্ত্রী, মুক্তিযোদ্ধা, ঢাকা সিটি করপোরেশনের মেয়র এবং বাংলাদেশ জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। বাবার হাত ধরেই ২০০০ সাল থেকে সক্রিয় রাজনীতিতে যুক্ত হন পার্থ।

২০০৮ সালের এপ্রিলে বাবা নাজিউর রহমান মঞ্জুর মৃত্যুর পর তিনি বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান নির্বাচিত হন। একই বছর নবম জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসনে চারদলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগের প্রার্থী ইউসুফ হোসেন হুমায়ুনকে পরাজিত করেন।

সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সংস্থাপন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন। ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচন বিএনপির নেতৃত্বাধীন জোটের সঙ্গে বর্জন করেন। পরে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটের প্রার্থী হিসেবে ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

আইন ও শিক্ষাজীবন

সেন্ট যোসেফ উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা শেষে উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে যান আন্দালিব রহমান পার্থ। সেখানে আইন বিষয়ে পড়াশোনা করেন এবং ১৯৯৭ সালে লিংকনস ইন থেকে বার পরীক্ষায় উত্তীর্ণ হন।

দেশে ফিরে তিনি প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার রফিকুল হকের তত্ত্বাবধানে শিক্ষানবিশ হিসেবে কাজ করেন। প্রায় তিন বছর তার সঙ্গে কাজ করার পর নিজে আইন পেশায় যুক্ত হন। পরবর্তীতে ঢাকায় আইনজীবী হিসেবে কাজ করার পাশাপাশি শিক্ষাক্ষেত্রেও দায়িত্ব পালন করেন।

রাজনীতিতে দীর্ঘ সময়ের সক্রিয়তা, আইন পেশায় অভিজ্ঞতা এবং শিক্ষাক্ষেত্রে সম্পৃক্ততার পর এবার সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। নতুন দায়িত্বে তথ্য ও সম্প্রচার খাতে তার ভূমিকা এখন রাজনৈতিক ও প্রশাসনিক মহলে বিশেষভাবে আলোচিত হচ্ছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
22 August 2026

রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও আইনজীবী থেকে তথ্যমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

www.dainikkagoj.com
22 August 2026

রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও আইনজীবী থেকে তথ্যমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

www.dainikkagoj.com