শিরোনাম
কমলনগরে দাবিকৃত ১০ লাখ টাকা না পেয়ে বসতবাড়ির গাছ কাটার অভিযোগ কমলনগর প্রেসক্লাবে এমপি বীথিকা বিনতে হোসাইনের ক্রীড়া সামগ্রী প্রদান রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও আইনজীবী থেকে তথ্যমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ নেত্রকোণায় বিতর্ক কর্মশালা: যুক্তির মঞ্চে শাণিত হলো ১২০ শিক্ষার্থীর মেধা সোনারগাঁয়ে বাসের বক্সে ৯ কেজি গাঁজা, চালক-হেলপার আটক রামগতিতে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্তসহ গ্রেফতার ৩ কেরুজ চিনিকলে ফের লোকসান, পাঁচ বিভাগে মুনাফা সিরাজগঞ্জে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে চালক নিহত, হেলপার আহত নেত্রকোনায় বিনামূল্যের সার বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা বকেয়া বেতন পরিশোধের প্রশংসনীয় উদ্যোগ রামগতি পৌর প্রশাসকের
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

কমলনগর প্রেসক্লাবে এমপি বীথিকা বিনতে হোসাইনের ক্রীড়া সামগ্রী প্রদান

প্রতিবেদকের নাম / ৮৯ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

মোখলেছুর রহমান ধনু

রামগতি -কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি,

লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংরক্ষিত নারী সংসদ সদস্য বিথীকা বিনতে হোসাইনের পক্ষ থেকে কমলনগর প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের বিনোদনের জন্য ক্রীড়া সামগ্রী উপহার দেওয়া হয়েছে।

সম্প্রতি প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব উপহারসামগ্রী আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। ক্লাবের পক্ষে উপহার গ্রহণ করেন সাংবাদিক এম এ মজিদ, মুছা কালিমুল্লাহ, শোরাফ, এমরান ও ইউনুছসহ অন্যান্য সদস্যবৃন্দ।

এমপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন স্থানীয় দলীয় নেতা-কর্মীরা এসব ক্রীড়া সামগ্রী তুলে দেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলতাফ, স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব সোহাগ, মৎস্যজীবী দলের সাবেক আহ্বায়ক আবদুল্লাহ আল নোমান, ছাত্রদল নেতা এবং মৎস্যজীবী দলের সদস্য সচিব রেদোয়ান।

উপহার প্রদান শেষে উপস্থিত নেতৃবৃন্দ জানান, স্থানীয় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সুস্থ ও বিনোদনমূলক ক্রীড়া চর্চাকে উৎসাহিত করতেই এমপি বিথীকা বিনতে হোসাইনের এই উদ্যোগ। সাংবাদিক নেতৃবৃন্দ এ উদ্যোগকে সাধুবাদ জানান। এদিকে কমলনগর উপজেলার ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠান ও দুটি থানায় পর্যাপ্ত পরিমাণ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
23 August 2026

কমলনগর প্রেসক্লাবে এমপি বীথিকা বিনতে হোসাইনের ক্রীড়া সামগ্রী প্রদান

www.dainikkagoj.com
23 August 2026

কমলনগর প্রেসক্লাবে এমপি বীথিকা বিনতে হোসাইনের ক্রীড়া সামগ্রী প্রদান

www.dainikkagoj.com