শিরোনাম
তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত শেরপুরে অনুদানের ফাঁদে বৃদ্ধার স্বর্ণের চেইন হাতিয়ে নিল প্রতারক চক্র ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ পুলিশের অভিযানে খালের কচুরিপানার নিচ থেকে মাদক কারবারি আটক রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা টেকনাফে বদলি ফেরত এলো হাওড়ের ফসল রক্ষা বাঁধের ২,৬৪৪ সিসি ব্লক সোনারগাঁওয়ে সওজের জায়গায় অবৈধ পাঁচ শতাধিক দোকান-স্থাপনা উচ্ছেদ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

বকেয়া বেতন পরিশোধের প্রশংসনীয় উদ্যোগ রামগতি পৌর প্রশাসকের

প্রতিবেদকের নাম / ১৪২ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

 

 

মোখলেছুর রহমান ধনু,

লক্ষ্মীপুর প্রতিনিধি:

দীর্ঘদিনের বকেয়া বেতন-ভাতা এবং অবসরপ্রাপ্তদের পাওনা পরিশোধে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন লক্ষ্মীপুরের রামগতি পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দীন। তাঁর এই সময়োপযোগী ও মহতী পদক্ষেপকে আন্তরিক সাধুবাদ জানিয়েছেন পৌরসভার সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

জানা গেছে, রামগতি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের টানা ৭ মাসের বেতন বকেয়া রয়েছে। বকেয়া বেতন পরিশোধের পাশাপাশি পৌরসভায় কর আদায় জোরদার করা এবং ড্রেন ও রাস্তাঘাট নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ সচল করার সিদ্ধান্ত নিয়েছেন বর্তমান প্রশাসক।

প্রশাসকের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে পৌরসভার সহকারী কর আদায়কারী (অ.দা.) মো. হুমায়ুন কবির সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, এই উদ্যোগের ফলে কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারবর্গের মাঝে স্বস্তি ফিরে আসবে। তিনি পৌরসভার এই ইতিবাচক পরিবর্তনের জন্য সুযোগ্য প্রশাসককে ধন্যবাদ জানিয়ে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শেখ এহসান উদ্দীন জানান, কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া পাওনা দ্রুতই পরিশোধ করা হবে। তিনি মনে করেন, সঠিক সময়ে বেতন-ভাতা প্রদান করা হলে কাজে স্বচ্ছতা ও গতিশীলতা আসবে এবং অনিয়মের সুযোগ দূর হবে।

 

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
20 August 2026

বকেয়া বেতন পরিশোধের প্রশংসনীয় উদ্যোগ রামগতি পৌর প্রশাসকের

www.dainikkagoj.com
20 August 2026

বকেয়া বেতন পরিশোধের প্রশংসনীয় উদ্যোগ রামগতি পৌর প্রশাসকের

www.dainikkagoj.com