শিরোনাম
কেরুজ চিনিকলে ফের লোকসান, পাঁচ বিভাগে মুনাফা সিরাজগঞ্জে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে চালক নিহত, হেলপার আহত নেত্রকোনায় বিনামূল্যের সার বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা বকেয়া বেতন পরিশোধের প্রশংসনীয় উদ্যোগ রামগতি পৌর প্রশাসকের রাঙ্গামাটি জেলা পরিষদের নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন নিখোঁজের তিন দিন পর ইজিবাইক চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার ময়মনসিংহের ত্রিশালে তিন শত শিক্ষার্থী পেল ‘সাহিয়া-মজিদ শিক্ষাবৃত্তি’ সোনারগাঁও ওমর আলী উচ্চ বিদ্যালয়ের এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলাহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, চালক গুরুতর
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

স্বামীর মৃত্যুর একদিন পর জামায়াত নেত্রী স্ত্রীরও মৃত্যু

প্রতিবেদকের নাম / ২০ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

 

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দর্শনা পৌর এলাকার শ্যামপুরে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। সৌদি আরবে চিকিৎসাধীন অবস্থায় স্বামীর মৃত্যুর একদিন পর ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তাঁর স্ত্রী। মাত্র কয়েক দিনের ব্যবধানে স্বামী-স্ত্রীর এমন মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

নিহতরা হলেন দর্শনার শ্যামপুর এলাকার মৃত শওকত আলী মোল্লার ছেলে মো. সফর উদ্দীন (৪০) এবং তাঁর স্ত্রী রাখি রাশিদুন নাহার ওরফে ববিতা খাতুন (৩৫)। ববিতা খাতুন স্থানীয় জামায়াতে ইসলামীর নেত্রী হিসেবে পরিচিত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, সৌদি আরবের আভা শহরে কর্মরত অবস্থায় গত ১০ আগস্ট ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন সফর উদ্দীন। পরে গুরুতর অবস্থায় তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় নয় দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর গত ১৮ আগস্ট ভোর ৫টার দিকে তাঁর মৃত্যু হয়।

এদিকে, স্বামীর অসুস্থতার খবর পাওয়ার পর দেশে থাকা স্ত্রী ববিতা খাতুনও অসুস্থ হয়ে পড়েন। পরে তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে দ্রুত তাঁকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০ আগস্ট দুপুরে তাঁর মৃত্যু হয়।

স্বজনরা জানান, স্বামীর মৃত্যুর খবর পাওয়ার পর ববিতা খাতুনের শারীরিক অবস্থার আরও অবনতি হয়। শেষ পর্যন্ত স্বামীর মৃত্যুর পরদিন তাঁরও মৃত্যু হয়। পরপর স্বামী-স্ত্রীর মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

 

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
20 August 2026

স্বামীর মৃত্যুর একদিন পর জামায়াত নেত্রী স্ত্রীরও মৃত্যু

www.dainikkagoj.com
20 August 2026

স্বামীর মৃত্যুর একদিন পর জামায়াত নেত্রী স্ত্রীরও মৃত্যু

www.dainikkagoj.com