শিরোনাম
তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত শেরপুরে অনুদানের ফাঁদে বৃদ্ধার স্বর্ণের চেইন হাতিয়ে নিল প্রতারক চক্র ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ পুলিশের অভিযানে খালের কচুরিপানার নিচ থেকে মাদক কারবারি আটক রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা টেকনাফে বদলি ফেরত এলো হাওড়ের ফসল রক্ষা বাঁধের ২,৬৪৪ সিসি ব্লক সোনারগাঁওয়ে সওজের জায়গায় অবৈধ পাঁচ শতাধিক দোকান-স্থাপনা উচ্ছেদ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

নেত্রকোনায় বিনামূল্যের সার বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদকের নাম / ১০৩ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

 

পলাশ পাল, নেত্রকোনা জেলা প্রতিনিধি

নেত্রকোনার বারহাট্টায় বিশ্ব খাদ্য সংস্থার (ডব্লিউএফপি) কর্মসূচির আওতায় বিনামূল্যে বিতরণের জন্য বরাদ্দ করা এমওপি (MOP) সার গোপনে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে উপজেলার গোপালপুর বাজারে ‘মইন উদ্দিন ট্রেডার্স’ নামের একটি দোকানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন বারহাট্টা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজেদুল ইসলাম। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা।

অভিযান সূত্রে জানা যায়, মইন উদ্দিন ট্রেডার্সের মালিক বা সংশ্লিষ্ট ব্যক্তি দীর্ঘদিন ধরে সরকারি ও বিশ্ব খাদ্য সংস্থার সহায়তায় বিনামূল্যে বিতরণের জন্য বরাদ্দ করা সার গোপনে খুচরা বাজারে বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে ওই দোকানে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর সংশ্লিষ্ট ধারায় মুমিন মিয়াকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তার দায়িত্বে ছিল বারহাট্টা থানা পুলিশের একটি দল।

বারহাট্টা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজেদুল ইসলাম বলেন, সাধারণ কৃষকদের অধিকার নিশ্চিত করা এবং সরকারি সহায়তার অপব্যবহার বন্ধে বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। বিনামূল্যে বিতরণের সার কেউ অবৈধভাবে বিক্রি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
20 August 2026

নেত্রকোনায় বিনামূল্যের সার বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

www.dainikkagoj.com
20 August 2026

নেত্রকোনায় বিনামূল্যের সার বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

www.dainikkagoj.com