শিরোনাম
তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত শেরপুরে অনুদানের ফাঁদে বৃদ্ধার স্বর্ণের চেইন হাতিয়ে নিল প্রতারক চক্র ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ পুলিশের অভিযানে খালের কচুরিপানার নিচ থেকে মাদক কারবারি আটক রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা টেকনাফে বদলি ফেরত এলো হাওড়ের ফসল রক্ষা বাঁধের ২,৬৪৪ সিসি ব্লক সোনারগাঁওয়ে সওজের জায়গায় অবৈধ পাঁচ শতাধিক দোকান-স্থাপনা উচ্ছেদ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

রাঙ্গামাটি জেলা পরিষদের নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু

প্রতিবেদকের নাম / ৭৮ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

 

মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি:

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ১৫ সদস্যবিশিষ্ট অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করেছে সরকার। পুনর্গঠিত পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু।

বৃহস্পতিবার (২০ আগস্ট) উপসচিব মঙ্গল চন্দ্র পাল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে ১৫ সদস্যবিশিষ্ট রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ১৯৮৯ সালের রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ আইন এবং পরবর্তী সংশোধনীর বিধান অনুযায়ী পরিষদের সব দায়িত্ব পালন করবে। একই সঙ্গে ৭ নভেম্বর জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে গঠিত পূর্বের পরিষদ বাতিল করা হয়েছে।

পুনর্গঠিত পরিষদে চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ছাড়াও সদস্য হিসেবে রয়েছেন রাঙ্গামাটি সদর উপজেলার শাশ্বত চাকমা, অ্যাডভোকেট মামুনুর রশীদ, সুপন দেব বর্মন, মোহাম্মদ ফারুক, নন্দিতা দাশ, মিজ চন্দ্রা চাকমা, রাজস্থলী উপজেলার প্রেমটা তালুকদার ও তিমখী খিয়াং, লংগদু উপজেলার মো. তোফাজ্জল হোসেন, বাঘাইছড়ি উপজেলার বিল্টু চাকমা, বরকল উপজেলার সুবিমল চাকমা, কাপ্তাই উপজেলার উথোয়া ইয়াং মার্মা এবং জুরাইছড়ি উপজেলার অনিল বরণ চাকমা।

চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার পর দীপন তালুকদার দীপু প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তাঁর নেতা তারেক রহমান তাঁকে মূল্যায়ন করেছেন, যা তাঁর জীবনের অন্যতম সেরা অর্জন। তিনি এই আস্থা ও বিশ্বাসের মর্যাদা রাখতে সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও জানান।

তিনি আরও বলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদকে একটি বৈষম্যহীন, সবার কাছে গ্রহণযোগ্য ও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। এ জন্য তিনি জেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

নতুন পরিষদ ঘিরে স্থানীয় পর্যায়ে উন্নয়ন, সেবা কার্যক্রম ও জনসম্পৃক্ততা আরও জোরদার হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
20 August 2026

রাঙ্গামাটি জেলা পরিষদের নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু

www.dainikkagoj.com
20 August 2026

রাঙ্গামাটি জেলা পরিষদের নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু

www.dainikkagoj.com